News Flash

  • Home
  • প্রধান খবর
  • হাইকোর্টে বিচারপতির সঙ্গে বাদানুবাদ আইনজীবীর, সতর্কিত হলেন আইনজীবী
Image

হাইকোর্টে বিচারপতির সঙ্গে বাদানুবাদ আইনজীবীর, সতর্কিত হলেন আইনজীবী

কলকাতা, ১৬ মে ১৬ মে (হি. স.) : হ্যারিকেন মিছিল মামলায় গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের আইনজীবী কৌস্তুভ বাগচীকে সতর্ক করলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়। সেই সঙ্গে বিচারপতির সতর্কবার্তা, আদালতকে অসম্মান করলে সেখানে আইনজীবীর ঢোকা বন্ধ হয়ে যাবে।

বিচারপতির মতে, আদালতে কী ভাবে আচরণ করতে হয়, তা বোধ হয় জানেন না আইনজীবী। মঙ্গলবার দুপুরে এই মামলার শুনানির সময় নির্ধারণ করা নিয়ে বিচারপতি মুখোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন আইনজীবী কৌস্তুভ।বিচারপতি মুখোপাধ্যায় মঙ্গলবার বিকেল ৪টেয় শুনানির কথা বললেও অন্য সময় তা শুরু করার কথা বলেন আইনজীবী কৌস্তুভ। আইনজীবী বলেন, এই মামলাটি বুধবার সকাল সাড়ে ১০টায় গ্রহণ করা হোক। আমার কাছে মামলার প্রতিলিপি নেই। তা ছাড়া এ বিষয়ে আন্দোলনকারীদের পরামর্শ নিতে হবে। আজ মামলাটি শুনানি না করা হোক।
বিচারপতি মুখোপাধ্যায় বলেন, আপনাকে সময় দেওয়া হবে। কিন্তু মামলার শুনানি আজই বিকেল ৪টেয় হবে। আইনজীবী বলেন, ওই সময় আমার ব্যক্তিগত কাজ রয়েছে। অনুগ্রহ করে মামলাটি বুধবার নেওয়া হোক।

বিচারপতি বলেন, জরুরি ভিত্তিতে এটির শুনানির আর্জি করা হয়েছে। আজই শুনানি হবে। আইনজীবী বলেন, বুধবার সন্ধ্যায় মিছিল রয়েছে। বুধবার সকালে মামলাটির শুনানি হোক। এতে তো কোনও সমস্যা হওয়ার কথা নয়। ক্ষতি হলে তো আমাদের হবে। আন্দোলনকারীরা বিভিন্ন জেলা থেকে মিছিলে অংশ নেবেন। শেষ মুহূর্তে কর্মসূচি বাতিল হলে আমরাই ভুক্তভোগী হব। বিচারপতি বলেন, মামলাটি আজ শুনানি হতে অসুবিধা নেই। আপনাকে তো সময় দেওয়া হচ্ছে।
কৌস্তুভ তখন বলেন, আমি বলতে বাধ্য হচ্ছি, মামলাটির শুনানি করতে এই কোর্টের ব্যক্তিগত স্বার্থ রয়েছে। ব্যক্তিগত স্বার্থেই বিচারপতি মামলাটি আজই শুনতে চাইছেন। বুধবার শুনলে কোনও অসুবিধা হত না। বিচারপতি বলেন, এটা আপনি বলতে পারেন না। দ্রুত শুনানির আর্জি করা হয়েছে। এই কোর্টের উপর দায়িত্ব দেওয়া হয়েছে তাই শুনছে। আমি কুড়ি বছর ওকালতি করেছি, জরুরি মামলায় কী ভাবে অংশ নিতে হয় তা আমার জানা রয়েছে। আমি যদি বলি, ব্যক্তিগত স্বার্থে আপনি এই কোর্টে মামলার শুনানি করতে চান না। সেই কারণেই বুধবার শুনানি করতে বলছেন।
কৌস্তভ বলেন, ধর্মাবতারের এখানে ব্যক্তিগত স্বার্থ রয়েছে বলতে হচ্ছে। (মঙ্গলবার বিকেল) সাড়ে ৩টের সময় আমার বাবার জন্য চিকিৎসকের সময় নেওয়া রয়েছে। বিচারপতি বলেন, আপনার স্বার্থ রয়েছে সেটা বলুন। এক জন আইনজীবী হিসাবে আদালতের সঙ্গে কী ভাবে ব্যবহার করা উচিত তা মনে হয় আপনার জানা নেই। আইনজীবী হিসাবে নিজের মর্যাদা, আদর্শ বজায় রাখুন। আদালতকে সম্মান করতে শিখুন। না হলে আপনার বিরুদ্ধে পদক্ষেপ করতে বলব বার কাউন্সিলকে। কোর্টে ঢোকা বন্ধ হয়ে যাবে। সতর্ক করছি আদালতের সঙ্গে সঠিক আচরণ করুন।
কৌস্তভ বলেন, তা হলে মামলাটি এখনই শুনুন। বিকেলে আমার সময় হবে না। বিচারপতি বলেন, আপনার কথায় কোর্ট চলবে না। কোর্ট নিজের পদ্ধতিতে চলবে। কোর্টের সময়েই শুনানি হবে। আজই (শুনানি) হবে। এর পরেই মঙ্গলবার বিকেল ৪টেয় মামলাটির শুনানির সময় ধার্য করা হয়। তাতে প্রস্তাবিত মিছিলের সময় ও পথ বদলের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

Releated Posts

এনসিএসসি বকেয়া মেটানোর নির্দেশ বা বাধ্যতামূলক আদেশ দিতে পারে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): তফসিলি জাতি জাতীয় কমিশন (এনসিএসসি) কোনও সরকারি সংস্থাকে বকেয়া অর্থ পরিশোধের নির্দেশ দিতে বা…

ByByNews Desk Jul 29, 2026

রাহুল গান্ধীর মন্তব্যে তুমুল বিতর্ক, অমিত শাহকে নিশানা করে অভিযোগে ক্ষমা চাইতে বলল সরকার

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): লোকসভায় জনপরীক্ষা (অসাধু উপায় প্রতিরোধ) সংশোধনী বিল, ২০২৬ নিয়ে দীর্ঘ আলোচনার সময় বিরোধী দলনেতা…

ByByNews Desk Jul 29, 2026

মোদি সরকারের এফটিএ নীতিতে ৬০ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশাধিকার, দাবি পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতের স্বাক্ষরিত একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দেশের রপ্তানিকারকদের জন্য…

ByByNews Desk Jul 29, 2026

আন্দোলন করতে চাইলে পুলিশের মুখোমুখি হতেই হবে, জরুরি অবস্থায় আমিও হয়েছি: রাজ্যসভায় জে.পি. নাড্ডা

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ছাত্র আন্দোলন করতে চাইলে পুলিশের পদক্ষেপের মুখোমুখি হওয়া স্বাভাবিক বলে মন্তব্য করলেন রাজ্যসভার সদননেতা…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top