News Flash

  • Home
  • প্রধান খবর
  • তিহাড়ে থাকার মেয়াদ বাড়ল অনুব্রত-কন্যা সুকন্যার
Image

তিহাড়ে থাকার মেয়াদ বাড়ল অনুব্রত-কন্যা সুকন্যার

নয়াদিল্লি, ১২ মে (হি. স.) : তিহাড়ে থাকার মেয়াদ বাড়ল সুকন্যার। ১২ জুলাই পর্যন্ত পর্যন্ত বাড়ল অনুব্রত-কন্যার হেফাজতের মেয়াদ।

“ইশ্বর মেয়েটার যেন জামিন হয়”, কন্যা সুকন্যার জন্য এমনই প্রার্থনা করেছিলেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, কন্যা সুকন্যাকে যে কোনভাবে ‘বাঁচানোর’ কাতর আর্জি করতেও শোনা গিয়েছিল তাঁকে। কিন্তু, স্বস্তি পেলেন না সুকন্যা। আপাতত তিহাড়েই থাকতে হবে সুকন্যাকে।

উল্লেখযোগ্যভাবে, গোরু পাচার মামলায় ইডি-র হাতে গ্রেফতার হয়েছিলেন অনুব্রত কন্যা সুকন্যা। তাঁকে তিন দিন হেফাজতে নিয়েছিলেন তদন্তকারীরা। এরপর আদালতের নির্দেশে তাঁর ঠাঁই হয়েছিল তিহাড় জেলে। ইতিমধ্যেই জামিনের জন্য আবেদন করেছেন সুকন্যা মণ্ডল। হিসাবরক্ষক মণীশ কোঠারিরও ১২ জুলাই পর্যন্ত জেল হেফাজত। রাউস অ্যাভিনিউ কোর্টে সুকন্যার জামিনের আবেদনের শুনানি হবে আগামী ২৬ মে।

Releated Posts

পাকিস্তান সেনার প্রতি আস্থা সংকট, আসিম মুনিরের পাশে সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে দাঁড় করানোর চেষ্টা

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তান সেনাবাহিনীর প্রতি আস্থা সংকটের মধ্যেই সন্ত্রাসী গোষ্ঠীগুলিকে প্রকাশ্যে সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের…

ByByNews Desk Sep 9, 2026

কড়া নিরাপত্তায় রাজস্থানের ১৬২টি পুরসভায় শুরু প্রথম দফার ভোটগ্রহণ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কড়া নিরাপত্তার মধ্যে বুধবার সকাল ৭টা থেকে রাজস্থানের নগর স্থানীয় সংস্থা নির্বাচনের প্রথম দফার…

ByByNews Desk Sep 9, 2026

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top