News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চিকিৎসা ক্ষেত্রে মুমূর্ষু রোগীদের সেবায় নার্সদের ভূমিকা প্রশংসনীয় : মুখ্যমন্ত্রী
Image

চিকিৎসা ক্ষেত্রে মুমূর্ষু রোগীদের সেবায় নার্সদের ভূমিকা প্রশংসনীয় : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১২ মে (হি.স) : চিকিৎসা ক্ষেত্রে মুমূর্ষু রোগীদের সেবায় নার্সদের ভূমিকা যথেষ্ঠ প্রশংসনীয়। তাই এই পেশায় যুক্তদের কল্যাণে সর্বদাই আন্তরিক বর্তমান ত্রিপুরা সরকার। শুক্রবার আন্তর্জাতিক সেবিকা দিবস উপলক্ষ্যে রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

এদিন তিনি বলেন, ফ্লোরেন্স নাইটিঙ্গেল মানব দরদী ছিলেন। তিনি যুদ্ধ ক্ষেত্রে গিয়ে আহত সেনাদের সেবা করেছিলেন। তাই আজকের দিনে তাঁকে স্মরণ করা আমাদের কর্তব্য। সাথে তিনি যোগ করেন, নার্সদের ব্যবহারের উপর হাসপাতালের ভবিষ্যৎ নির্ভর করে। তাই রোগীদের সাথে ভালো ব্যবহার করতে হবে।

তাঁর দাবি, শীঘ্রই কেন্দ্রীয় সরকার নার্সদের জন্য নতুন নিয়ম আসতে চলেছে। নতুন নিয়ম অনুযায়ী, নার্সরা রোগীর রোগ নির্ণয় করতে পারবেন। সাথে ঔষধও দিতে পারবেন।

তাঁর কটাক্ষ, পূর্বতন সরকার সমস্যা সৃষ্টি করে ফায়দা তোলার চেষ্টা করত। কিন্তু বর্তমান সরকার সমস্যা নিরসনের চেষ্টা করে। সমাজে বিভিন্ন সমস্যা থাকবে, তা নিরসন করাই রাজ্য সরকারের কাজ। আর সেই দিশায় ত্রিপুরা সরকার কাজ করে যাচ্ছে।

Releated Posts

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দুই জনজাতি যুবকের মৃত্যুকে ঘিরে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে উত্তেজনা

তেলিয়ামুড়া, ১৩ সেপ্টেম্বর: দুই জনজাতি যুবকের মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে রবিবার সকাল থেকেই উত্তেজনা ছড়ায় তেলিয়ামুড়া…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top