News Flash

  • Home
  • দিনের খবর
  • মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে দেখা করেছে ‘দ্য কেরালা স্টোরি’-র টিম
Image

মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে দেখা করেছে ‘দ্য কেরালা স্টোরি’-র টিম

লখনউ, ১০ মে (হি.স.) : ‘দ্য কেরালা স্টোরি’ ফিল্ম টিমের সদস্যরা বুধবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ‘দ্য কেরালা স্টোরি’ ছবির টিমের প্রযোজক গণ বিপুল শাহ, বীর কাপুর, পরিচালক সুদীপ্ত সেন এবং অভিনেত্রী আদা শর্মা মুখ্যমন্ত্রী যোগীর সঙ্গে দেখা করেছেন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকার ইতিমধ্যেই এই ফিল্মকে করমুক্ত করার ঘোষণা দিয়েছে। পাশাপাশি মুখ্যমন্ত্রী যোগী তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে ছবিটি দেখতে যাচ্ছেন।কেরলের হিন্দু মহিলাদের গণধর্মান্তর এবং সন্ত্রাসবাদী কার্যকলাপে তাদের জড়িত থাকার উপর ভিত্তি করে ‘দ্য কেরালা স্টোরি’ ছবিটি এখন উত্তর প্রদেশে করমুক্ত ঘোষণা করা হয়েছে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর পুরো মন্ত্রিসভাও ছবিটি দেখবেন। মঙ্গলবারই মুখ্যমন্ত্রীর অফিসের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে টুইট করে এই তথ্য জানানো হয়েছে।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top