News Flash

  • Home
  • Uncategorized
  • নামাজ পড়তে গিয়ে বিটারবনে নিখোঁজ যুবক
Image

নামাজ পড়তে গিয়ে বিটারবনে নিখোঁজ যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ৩ এপ্রিল৷৷ নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে  শনিবার থেকে  নিখোঁজ এক যুবক৷ ঘটনা রামনগর পুলিশ ফাঁড়ির অধীন বিটারবন এলাকায়৷ যুবক নিখোঁজের ঘটনায় গোটা বিটারবন

USA, New York State, New York City, Crime scene barrier tape
USA, New York State, New York City, Crime scene barrier tape

এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে আর ঘরে ফিরে আসেনি এক যুবক৷ এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে আগরতলার বিটারবন এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, প্রতিদিনের মতই শনিবারও সকালে ঘুম থেকে উঠে   হাতমুখ ধুয়ে নামাজ পড়তে মসজিদে যান বিটারবন এলাকার  ২২ বছরের যুবক সমীর মিয়া৷ নামাজ পড়ার শেষে বাড়ি ফেরে স্নান খাওয়া সেরে সমীর মিয়া সকাল ৯টার মধ্যে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে৷ কিন্ত শনিবার মসজিদ থেকে আর বাড়ি ফিরে আসেনি সমীর৷ বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখঁুজির পর হদিশ না পেয়ে শনিবার সন্ধ্যা রাতে রামনগর পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেন৷ রবিবার সকালে সমীর মিয়ার মা মিলন বেগম এই সংবাদ জানান৷ উল্লেখ্য, গত প্রায় চার মাস  পূর্বে নিখোঁজ সমীর মিয়ার এক নিকটাত্মীয়ও নিখোঁজ হয়ে যান৷ এনিয়ে থানায় মামলাও হয়৷ ঘটনার তিনদিন পর নিখোঁজ যুবকের মৃতদেহ বিটারবন সংলগ্ণ বালুর চড় থেকে উদ্ধার করা হয়৷ এই ঘটনাও সমীরের গোটা পরিবারকে  ভাবিয়ে তুলছে৷ এদিন নিখোঁজ সমীরের উদ্ধার কার্য্যে সক্রিয় রয়েছে পুলিশ৷  তবে রবিবার বেলা ১২টা পর্যন্ত  এই ঘটনায়  গ্রেপ্তার বা নিখোঁজ যুবকের উদ্ধারের কোন সংবাদ পাওয়া যায়নি৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top