ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ মে।। স্থানীয় উদীয়মান সংঘের আমন্ত্রণে আগামী ৯ মে আগরতলা প্রেসক্লাবের সাংবাদিক ফুটবলাররা একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিতে যাচ্ছে। এই উপলক্ষে আগরতলা প্রেসক্লাবের ফুটবল দল গঠনের জন্য আগামীকাল বিকেল চারটায় সাংবাদিক ফুটবলারদের আস্তাবল মাঠে সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথের কাছে রিপোর্ট করতে বলা হচ্ছে। এদিকে, আগামী জুন- জুলাই মাসে বিগত সময়ের মতো আগরতলা প্রেসক্লাবের উদ্যোগে জেলা ও মহকুমা স্তরের প্রেসক্লাব সমূহকে নিয়ে আন্তঃ প্রেসক্লাব ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। জেলা/ মহকুমা স্তরের প্রেসক্লাব সমূহের প্রতিনিধিদের আগামী ৩১ মে-র মধ্যে সাংবাদিক সন্তোষ গোপ-এর সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জেনে নাম নথিভুক্ত করতে অনুরোধ জানানো হচ্ছে। আজ দুপুরে আগরতলা প্রেসক্লাবের স্পোর্টস সাব-কমিটির চেয়ারম্যান অলক ঘোষের পৌরহিত্যে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। স্পোর্টস সাব কমিটির কনভেনার অভিষেক দে এক বিবৃতিতে এ খবর জানিয়েছেন।

উদীয়মান-প্রেসক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ ৯ই
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

















