News Flash

  • Home
  • প্রধান খবর
  • লাহোরে নিজের বাড়িতেই আততায়ীর গুলিতে খতম খলিস্তানি জঙ্গি
Image

লাহোরে নিজের বাড়িতেই আততায়ীর গুলিতে খতম খলিস্তানি জঙ্গি

ইসলামাবাদ, ৬ মে (হি.স.) : লাহোরে নিজের বাড়িতেই অজ্ঞাতপরিচয়ধারী আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছে কুখ্যাত জঙ্গি নেতা তথা খলিস্তানি কম্যান্ডো ফোর্সের (কেএসএফ) প্রধান পরমজি‍ৎ সিং পাঞ্জওয়ার। শনিবার সকালেই বাড়ির লনে প্রাতঃভ্রমণের সময়েই মোটরসাইকেলে চেপে আসা দুই আততায়ী কেএসএফ প্রধানকে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই প্রাণ হারান কেএসএফ প্রধান। আততায়ীদের গুলিতে আহত হন পরমজিতের নিরাপত্তা রক্ষী। কী কারণে এবং কারা কেএসএফ প্রধানকে খুন করল তা খতিয়ে দেখতে পুলিশ।

পঞ্জাবের তরণতারণ জেলার পাঞ্জওয়ার গ্রামে জন্মগ্রহণকারী পরমজি‍ৎ সিং ১৯৮৬ সালে শিখ জঙ্গি সংগঠন খলিস্তান কম্যান্ডো ফোর্সে নাম লেখান। আলাদা খলিস্তানের দাবিতে তখন উত্তাল পঞ্জাব। কেএসএফে নাম লেখানোর পরে অস্ত্র ও মাদক পাচারের মতো অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়েন। পুলিশের হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের লাহোরে এসে আশ্রয় নেন। পরে লাহোরের জোহরের সানফ্লাওয়ার সোসাইটিতে স্থায়ী ঘাঁটি গাড়েন। স্ত্রী ও সন্তানকে জার্মানিতে পাঠিয়ে দেন।

Releated Posts

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top