News Flash

  • Home
  • খেলা
  • ১৩ মে ইস্টবেঙ্গল ক্লাবে সলমন খান শো, অনুষ্ঠানের সাত দিন আগেও টিকিট পড়ে রয়েছে
Image

১৩ মে ইস্টবেঙ্গল ক্লাবে সলমন খান শো, অনুষ্ঠানের সাত দিন আগেও টিকিট পড়ে রয়েছে

কলকাত, ৬ মে (হি.স.): আর সাতদিন বাদে ইস্টবেঙ্গল ক্লাবে সলমন খানের শো। এই শো ইস্টবেঙ্গলের শতবার্ষিকী উপলক্ষে। অনুষ্ঠান ঘিরে ইস্টবেঙ্গল ক্লাবে প্রস্তুতি প্রায় শেষের দিকে। কিন্তু অনুষ্ঠানের সাত দিন আগেও টিকিট পড়ে রয়েছে প্রায় সব বিভাগেই। ফলে সমর্থক এবং দর্শকদের কাছে এখনও সুযোগ থাকছে এই শোয়ের টিকিট কেনার। ক্লাবের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে। সলমন খান শো দেখার জন্য একটি পিডব্লিউডি গ্যালারির টিকিট পাওয়া যাচ্ছে ৬৯৯ টাকায়।

আর ভাইজান জ়োন এবং টাইগার জ়োন থেকে যে টিকিট পাওয়া যাচ্ছে তার দাম যথাক্রমে ১২৫০ এবং ১৫০০ টাকা। তবে দু’টি ক্ষেত্রেই দাঁড়িয়ে অনুষ্ঠান দেখতে হবে। এদিকে ১৬৫০ টাকায় এরিয়ান্স গ্যালারি থেকে বাকেট চেয়ারে বসে অনুষ্ঠান দেখা যাবে। এ ছাড়া সুলতান জ়োন (৪০০০টাকা )ওয়ান্টেড জ়োন (৪৫০০ টাকা) ও রেডি জোনের (১০ হাজার টাকা) টিকিট রয়েছে। আর দাবাং জ়োনের টিকিটের দাম ৪০ হাজার টাকা। এই টিকিটে সোফায় বসে অনুষ্ঠান দেখতে পারবেন। অর্থাৎ এখনো পর্যন্ত সব বিভাগেই টিকিট পড়ে রয়েছে দর্শকদের জন্য।আর ইস্টবেঙ্গল ক্লাবের সদস্যরা তাদের সদস্যকার্ড দেখিয়ে ২৫ শতাংশ ছাড় পাবেন। মঙ্গলবার থেকে ইস্টবেঙ্গল ক্লাবে বসছে কিয়স্ক। সেখান থেকে টিকিট কেনা যাবে। এ ছাড়াও আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়িতেও কিয়স্ক থাকবে। আর অনলাইনে insider.in ওয়েবসাইট থেকেও টিকিট পাওয়া যাবে।

Releated Posts

নাগাল্যান্ডে বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো গড়ে তোলার দীর্ঘমেয়াদি রোডম্যাপ: মুখ্যমন্ত্রী রিও

কোহিমা, ৩ জুলাই (আইএএনএস) : নাগাল্যান্ডে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বমানের পরিকাঠামো গড়ে তোলার জন্য রাজ্য সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ…

ByBySandeep Biswas Jul 3, 2026

কলকাতা ডার্বি দিয়ে শুরু হচ্ছে ১৩৫তম ডুরান্ড কাপ, উদ্বোধনী ম্যাচে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল

কলকাতা, ৩ জুলাই (আইএএনএস) : এশিয়ার প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা ১৩৫তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ শুরু হচ্ছে আগামী ২৫…

ByBySandeep Biswas Jul 3, 2026

বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবসে শুভেচ্ছা মানসুখ মাণ্ডব্য ও জয় শাহর, ক্রীড়া সাংবাদিকদের অবদানকে কুর্নিশ

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে ক্রীড়া সাংবাদিকদের শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী মানসুখ…

ByByNews Desk Jul 2, 2026

নিঃশর্ত ক্ষমা চাওয়ার পর শ্রীশান্তের উপর থেকে তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল ক্রিকেট সংস্থা

তিরুবনন্তপুরম, ১ জুলাই (আইএএনএস): প্রাক্তন ভারতীয় পেসার এস. শ্রীশান্ত-এর উপর জারি থাকা তিন বছরের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কেরল…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top