News Flash

  • Home
  • দিনের খবর
  • হাতির হামলায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধ মহিলার
Image

হাতির হামলায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু বৃদ্ধ মহিলার

ঝাড়গ্রাম, ৪ মে (হি.স.) : হাতির হামলায় দেওয়াল চাপা পড়ে মৃত্যু এক বৃদ্ধ মহিলার। এই ঘটনায় আতঙ্ক সাঁকরাইল ব্লক এলাকা জুড়ে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় ঘুরে বেড়াচ্ছে ৭০ থেকে ৮০টির হাতির দল। ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত রয়েছে। শতাধিক হাতি ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকায় তাণ্ডব চালিয়ে ফসলের যেমন ক্ষতি করছে তেমনি প্রাণ হানির ঘটনা ঘটছে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার রাতে প্রায় ২টো নাগাদ একদল হাতি ঝাড়গ্রামের সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের প্রতাপপুর গ্রামে খাবারের সন্ধানে ঢুকে পড়ে। ওই গ্রামে ঢুকে হাতির দলটি তাণ্ডব শুরু করে কয়েকটি বাড়ি ভেঙে দেয়। জানা গিয়েছে, একটি বাড়ির দেওয়াল চাপা পড়ে ঘুমন্ত অবস্থায় মারা যায় ৭০ বছর বয়সী ভেদি মাহাতো নামে এক বৃদ্ধা। ওই বৃদ্ধার মৃত্যু হলেও হাতির হামলার হাত থেকে প্রাণে বেঁচে যায় তাঁর পরিবারের অন্যান্য সদস্যরা। দেওয়াল চাপা পড়ে ওই বৃদ্ধার মৃত্যুর ঘটনা এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top