News Flash

  • Home
  • প্রধান খবর
  • বাড়িতে সিবিআই, গোয়েন্দাদের জন্য চপ-মুড়ির ব্যবস্থা করলেন বিধায়ক তাপস
Image

বাড়িতে সিবিআই, গোয়েন্দাদের জন্য চপ-মুড়ির ব্যবস্থা করলেন বিধায়ক তাপস

নদিয়া, ২১ এপ্রিল (হি. স.) : নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তাঁর বাড়িতে হানা দিয়েছে সিবিআই। কিন্তু কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দাদের প্রতি ‘আতিথেয়তা’য় কোনও খামতি নেই! বাড়িতে আসা সিবিআই আধিকারিকদের জন্য বিকেলে চপ, মুড়ির ব্যবস্থা করলেন নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা।

কলকাতা হাই কোর্টের নির্দেশের পরেই শুক্রবার বিকেলে তৃণমূল বিধায়ক তাপসবাবুর বাড়িতে হানা দেয় গোয়েন্দা সংস্থা। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। বাড়িতে ঢুকে প্রথমেই সদর দরজা তালাবন্ধ করে দেন তদন্তকারীরা। তার পর থেকে চলে তল্লাশি, বিধায়ককে জিজ্ঞাসাবাদ।

তাপসবাবুর পরিবার সূত্রে খবর, সিবিআই আধিকারিকদের জন্য চা, চপ, মুড়ির ব্যবস্থাও করা হয়েছে। মুড়ি, চপ এবং চায়ের কাপ নিয়ে বাড়িতে ঢুকতে দেখা যায় এক পরিচারককে।

নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ৬৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর গত সোমবার মুর্শিদাবাদের ব়ড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। জীবনবাবুর পরিবার সূত্রে খবর, সকাল ও সন্ধ্যায় নিয়ম করে বিধায়কের বাড়িতে শসা খেতেন তদন্তকারীরা। শসা খাওয়ার সময় দরকার মতো নুনও আসত জীবনবাবুর হেঁশেল থেকে। সেই জীবনবাবুরই সতীর্থ তাপসের বাড়িতে সিবিআই আধিকারিকদের জন্য চপ, মুড়ির ব্যবস্থা হল।

Releated Posts

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসের সভাপতি হিসেবে স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্বে জোর দিয়েছে ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ব্রিকস সভাপতিত্বের সময় চারটি মূল স্তম্ভ—স্থিতিস্থাপকতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থায়িত্বের ওপর বিশেষ গুরুত্ব…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের আরও বেশি ভূমিকার পক্ষে সওয়াল মোদির, ব্রিকসের জন্য ১০ দফা সংস্কার রোডম্যাপের প্রস্তাব

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্ব ব্যবস্থায় গ্লোবাল সাউথের দেশগুলির আরও বেশি ভূমিকা নিশ্চিত করতে এবং ব্রিকসকে শক্তিশালী করতে…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top