News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভারতের লক্ষ্য বিশ্বের সাথে জাতির কল্যাণ : মোহন ভাগবত – জবলপুরে সংঘ প্রধান জগদগুরু শ্যামদেবাচার্যের মূর্তি উদ্বোধন করেন
Image

ভারতের লক্ষ্য বিশ্বের সাথে জাতির কল্যাণ : মোহন ভাগবত – জবলপুরে সংঘ প্রধান জগদগুরু শ্যামদেবাচার্যের মূর্তি উদ্বোধন করেন

জবলপুর, ১৮ এপ্রিল (হি.স.): ভারত অনন্ত কাল থেকে আছে। ভারতবর্ষের উদ্দেশ্য অমর। প্রতিটি জাতির অস্তিত্বের কোনও না কোনও কারণ থাকে। সৃষ্টির শুরু থেকেই ভারতবর্ষের প্রয়োজন আছে। প্রত্যেকেই নিজ নিজ উদ্দেশ্য হাসিলের পর সমাপ্ত হয়ে যায়। ভারতের উদ্দেশ্য জাতি সহ বিশ্বের কল্যাণ, তাই এর সমাপ্তি অসম্ভব। মঙ্গলবার মধ্যপ্রদেশের জবলপুরে ব্রহ্মলীন জগদ্গুরু শ্যামদেবাচার্যের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সরসঙ্ঘচালক ডাঃ মোহন ভাগবত।

এ উপলক্ষে নরসিংহ মন্দিরে ডক্টর শ্যামদেবাচার্যের মূর্তি উদ্বোধন করেন ডাঃ মোহন ভাগবত। তিনি বলেন, ভারতই একমাত্র দেশ যা ঈশ্বরের প্রতিটি রূপকে মেনে নিয়েছে, কখনও কোনও ঈশ্বরের রূপ নিয়ে লড়াই করেনি। ভারতই একমাত্র দেশ যা সমগ্র বিশ্বকে এক বলে মনে করে। সনাতন সংস্কৃতি সবাইকে সংযুক্ত করে। সারা বিশ্ব চলছে সনাতন ধর্মের ভিত্তিতে। সত্যের উপর ভিত্তি করে আচার আচরণের জন্যই ভারত আজও বেঁচে আছে। ভাষা, ধর্ম, সম্প্রদায়ের নামে দেশ গড়ে উঠলেও ভারতের সঙ্গে তা হয়নি।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top