News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওডিশার সম্বলপুরে হিংসার ঘটনায় ১৪৪ ধারা জারি, ৪০ জনকে আটক করল পুলিশ
Image

ওডিশার সম্বলপুরে হিংসার ঘটনায় ১৪৪ ধারা জারি, ৪০ জনকে আটক করল পুলিশ

সম্বলপুর, ১৩ এপ্রিল (হি.স.): হনুমান জয়ন্তীর শোভাযাত্রা উপলক্ষ্যে মোটরবাইক মিছিলকে ঘিরে অশান্ত হয়ে উঠল ওডিশার সম্বলপুর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় জারি করা হয়েছে ১৪৪ ধারা। পাশাপাশি মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। হিংসার ঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত মোট ৪০ জনকে আটক করেছে পুলিশ। এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট।

জেলা প্রশাসন জানিয়েছে, বুধবার হনুমান জয়ন্তীর শোভাযাত্রা উপলক্ষ্যে মোটরবাইক মিছিলের সময় হিংসা ছড়িয়ে পড়ার পরে ওডিশার সম্বলপুর জেলায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মোবাইল ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। সম্বলপুরের পুলিশ সুপার বি গঙ্গাধর বলেছেন, মামলা দায়ের করা হয়েছে এবং এখনও পর্যন্ত ৪০ জনকে আটক করা হয়েছে। হিংসার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এলাকায় টহল দেওয়া হয়েছে এবং আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য একটি সভাও করা হবে। এলাকায় ফোর্স মোতায়েন করা হয়েছে।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top