News Flash

  • Home
  • প্রধান খবর
  • অসাবধানবশত চলল গুলি; ভাটিন্ডায় মৃত্যু সেনা জওয়ানের, ১১ এপ্রিল ছুটি শেষে ফিরেছিল সে
Image

অসাবধানবশত চলল গুলি; ভাটিন্ডায় মৃত্যু সেনা জওয়ানের, ১১ এপ্রিল ছুটি শেষে ফিরেছিল সে

ভাটিন্ডা, ১৩ এপ্রিল (হি.স.): পঞ্জাবের ভাটিন্ডার সামরিক ছাউনিতে ৪ জন জওয়ানের মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি, এরইমধ্যে ভাটিন্ডায় ফের মৃত্যু এক সেনা জওয়ানের। মৃত জওয়ানের নাম-লাঘু রাজ শঙ্কর। নিজের সার্ভিস রাইফেল নিয়ে সেন্ট্রি ডিউটিতে ছিল সে। ভাটিন্ডা ক্যান্টনমেন্ট পুলিশ স্টেশনের স্টেশন হাউস অফিসার গুরদীপ সিং জানিয়েছেন, বুধবার রাতে ওই জওয়ানের রাইফেল থেকে দুর্ঘটনাক্রমে গুলি ছিটকে তাঁর মৃত্যু হয়।

ভারতীয় সেনাবাহিনী জানিয়েছেন, বুধবার রাতে ভাটিন্ডা সামরিক স্টেশনে গুলিবিদ্ধ হয়ে এক সেনা জওয়ানের মৃত্যু হয়েছে। নিজের সার্ভিস অস্ত্র নিয়ে সেন্ট্রি ডিউটিতে ছিলেন তিনি। ওই সৈনিকের পাশে অস্ত্র ও কার্তুজ পাওয়া গিয়েছে। তাঁকে সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচানো যায়নি। সেনাবাহিনী আরও জানিয়েছে, ছুটি শেষে গত ১১ এপ্রিল ফিরেছিল সে। মনে হচ্ছে তিনি আত্মঘাতী হয়েছেন। ভাটিন্ডায় গতকালের ঘটনার সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top