News Flash

  • Home
  • দেশ
  • দেশের শহর ও গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করছে আত্মনির্ভর ভারত : প্রধানমন্ত্রী
Image

দেশের শহর ও গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করছে আত্মনির্ভর ভারত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৩ এপ্রিল (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রোজগার মেলার একটি অনুষ্ঠানে নব নিযুক্তদের হাতে প্রায় ৭১ হাজার নিয়োগপত্র তুলে দিয়েছেন। ট্রেন ম্যানেজার, স্টেশন মাস্টার, ইন্সপেক্টর, কনস্টেবল, স্টেনোগ্রাফার-সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদে যোগ দেবেন তাঁরা। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, “বৈশাখীর এই শুভ দিনে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে ৭০ হাজারেরও বেশি যুবক-যুবতী সরকারি চাকরি পেয়েছেন। একটি রিপোর্ট অনুসারে, স্টার্টআপগুলি ৪০ লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ চাকরি তৈরি করেছে। প্রধানমন্ত্রী বলেছেন, “আত্মনির্ভর ভারত দেশের শহর ও গ্রামাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টি করছে। খেলনা শিল্পকে উন্নত করা হয়েছে, যার ফলে নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে।”

প্রধানমন্ত্রী আরও বলেছেন, “কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বিভাগে ৭০ হাজারের বেশি যুবক-যুবতী সরকারি চাকরি পেয়েছেন, আপনাদের সবাইকে অভিনন্দন। এনডিএ এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে সরকারি চাকরি দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। গতকাল মধ্যপ্রদেশেই ২২ হাজারের বেশি শিক্ষকের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।” প্রধানমন্ত্রীর কথায়, “নতুন ভারতের তরুণ প্রজন্ম নতুন যুগের প্রযুক্তিতে নিযুক্ত হচ্ছে এবং ড্রোন তৈরিতে ও ড্রোন পাইলট হওয়ার সঙ্গে ক্রমবর্ধমানভাবে জড়িত হচ্ছে। পরিকাঠামো প্রকল্পে পুঁজি বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি করে এবং যুব শক্তির জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করে।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “বন্দর সেক্টরেও উন্নয়ন হচ্ছে। স্বাস্থ্য সেক্টরও কর্মসংস্থান সৃষ্টির উৎকৃষ্ট উদাহরণ হয়ে উঠছে। প্রতিটি পরিকাঠামো প্রকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। কৃষি সেক্টরে কৃষি যান্ত্রিকীকরণ বৃদ্ধি পেয়েছে, যা গ্রামীণ এলাকায় কাজের সুযোগ বাড়িয়েছে।”

Releated Posts

মাদ্রাসা নিয়ে তসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা এআইএমপিএলবি-এর

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ড (এআইএমপিএলবি) মঙ্গলবার বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনের মাদ্রাসা সম্পর্কে…

ByBySandeep Biswas Aug 4, 2026

বাঁকিপুরে জয় নয়, বিজেপির পরাজয়ই বড় বার্তা: প্রশান্ত কিশোর

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনের ফলকে জন সুরাজ পার্টির জয়ের চেয়ে বিজেপির পরাজয় হিসেবেই বেশি…

ByByNews Desk Aug 4, 2026

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top