নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ গোপালের মুর্তি চুরি করে গণধোলাই খেল এক চোর৷ ঘটনা চন্দ্রপুর এলাকায়৷ চোর তার বাবাকে নিয়ে ভঙ্গুর করা গোপালের মূর্তিকে বিক্রি করতে আসে চন্দ্রপুর এলাকায়৷ চোর সন্দেহ করে গণধোলাই দেওয়া হয় তাকে৷ গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয় চোরটিকে৷ যে বাড়ি থেকে চুরি সংগঠিত হয় সেই বাড়ির মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান গতকাল দিনের বেলায় চোর তার বাড়ি থেকে গোপালের মূর্তি সহ বহু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে আসে৷ সেই চুরি করা সামগ্রী বিক্রি করতে হাজির হয় চোর চন্দ্রপুর এলাকায়৷ খবর দেওয়া হয় আগরতলা পূর্ব থানায়৷ পুলিশ এসে তাকে গ্রেফতার করে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পূর্ব থানার৷
এদিকে, উদয়পুর শহরে চোরের দমনে আর কেপুর থানার বিশাল সাফল্য৷ উদয়পুর জগন্নাথ দিঘির পার থেকে কুখ্যাত তিন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আর কে পুর থানার পুলিশ৷

গোপালের মুর্তি চুরি করে গণধোলাই খেল এক চোর
Tags:
Releated Posts
কমলাসাগর সীমান্তে দুই বাংলাদেশি যুবক আটক, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন
নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ১৩ জুন: কমলাসাগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি যুবককে আটক করা হয়েছে।…
এমবিবি বিমানবন্দর আজ উত্তর-পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ বিমান যোগাযোগ কেন্দ্র: বিমানবন্দর অধিকর্তা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: গত এক দশকেরও বেশি সময়ে আগরতলার মহারাজা বীর বিক্রম (এমবিবি) বিমানবন্দর অভূতপূর্ব উন্নয়নের…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
মোহনপুরে যৌথ বাহিনীর অভিযানে ৪১ কেজি গাঁজা, পিস্তল ও কার্তুজ উদ্ধার; আটক এক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজ্যে নেশা কারবার ও অবৈধ আগ্নেয়াস্ত্রের বিস্তার নিয়ে উদ্বেগের মধ্যেই বড়সড় সাফল্য পেল নিরাপত্তা…

















