News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপালের মুর্তি চুরি করে গণধোলাই খেল এক চোর
Image

গোপালের মুর্তি চুরি করে গণধোলাই খেল এক চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ এপ্রিল৷৷ গোপালের মুর্তি চুরি করে গণধোলাই খেল এক চোর৷ ঘটনা চন্দ্রপুর এলাকায়৷ চোর তার বাবাকে নিয়ে ভঙ্গুর করা গোপালের মূর্তিকে বিক্রি করতে আসে চন্দ্রপুর এলাকায়৷ চোর সন্দেহ করে গণধোলাই দেওয়া হয় তাকে৷ গণধোলাই দিয়ে গাছের সাথে বেঁধে রাখা হয় চোরটিকে৷ যে বাড়ি থেকে চুরি সংগঠিত  হয় সেই বাড়ির মালিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান গতকাল দিনের বেলায় চোর তার বাড়ি থেকে গোপালের মূর্তি সহ বহু মূল্যবান জিনিস চুরি করে নিয়ে আসে৷ সেই চুরি করা সামগ্রী বিক্রি করতে হাজির হয় চোর চন্দ্রপুর এলাকায়৷ খবর দেওয়া হয় আগরতলা পূর্ব থানায়৷  পুলিশ এসে তাকে গ্রেফতার করে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে পূর্ব থানার৷
 এদিকে, উদয়পুর শহরে চোরের দমনে আর কেপুর থানার বিশাল সাফল্য৷ উদয়পুর জগন্নাথ দিঘির পার থেকে কুখ্যাত তিন চোরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আর কে পুর থানার পুলিশ৷

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top