News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের পাথারকান্দি বাইপাসে বাইক-অটো মুখোমুখি, দুই মহিলা সহ গুরুতর আহত ছয়
Image

করিমগঞ্জের পাথারকান্দি বাইপাসে বাইক-অটো মুখোমুখি, দুই মহিলা সহ গুরুতর আহত ছয়

পাথারকা‌ন্দি (অসম), ১০ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলার পাথারকা‌ন্দি-আসিমগঞ্জ বাইপাসে বাইক এবং যাত্রীবাহী অটো রিকশার মু‌খোমুখি সংঘ‌র্ষে গুরুতরভাবে আহত হয়েছেন বাইক আরোহী সহ ছয়জন। আহতদের ক‌রিমগঞ্জ ‌সি‌ভিল হাসপাতাল এবং শিলচর মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাস‌পাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা সংকটজনক্। ইতিমধ্যে তাঁদের চি‌কিৎসা শুরু হয়েছে বলে খবর পাওয়া গে‌ছে।

দুর্ঘটনা সম্প‌র্কে ইসলা‌মিক ছাত্র সংগঠ‌ন এমএসএফ-এর বরাকভ্যা‌লি জো‌নের ইনচার্জ বদরুল হক জানান, আজ সোমবার সকাল প্রায় নয়টা নাগাদ দুর্ঘটনাটি নিউ বাইপাসে সংঘটিত হয়েছে। দুই আরোহী সহ একটি বাইক ক‌রিমগঞ্জ থে‌কে আসিমগঞ্জ আসে। অপর দিকে বাজারঘাট থেকে কয়েকজন যাত্রী নিয়ে একটি অটো রিকশা আসিমগঞ্জ আসছিল। কিন্তু নিউ বাইপাস সড়‌কে আচমকা বাইক ও অটোর মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি বাহনই দুরন্ত গ‌তি‌তে ছিল।

বদরুল হক জানান, দুৰ্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে তিনি অকুস্থলে গিয়ে আহত‌দের উদ্ধার ক‌রে পাথারকা‌ন্দি সামূ‌হিক হাস‌পতালে পাঠানোর ব্যবস্থা করেন। কিন্তু পাথারকান্দি হাসপাতালে কর্তব্যরত চি‌কিৎস‌কের পরাম‌র্শে তা‌দের কয়েকজনকে উন্নত চি‌কিৎসার জন্য ত‌ড়িঘ‌ড়ি ক‌রিমগঞ্জ এবং অন্যদের শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

আহত‌দের মোস্তাফা আহমেদ (২০), তৈয়বুর আহমেদ (১৮), রাইজুন বি‌বি (৬০), সমিরুন নেসা (৩২), ক‌বির উদ্দিন (৩৫) এবং আবু বক্কর (৪৮) বলে পরিচয় পাওয়া গেছে।

Releated Posts

অসমের হাইলাকান্দিতে পাকিস্তান-যোগ সন্দেহে ২১ বছরের যুবক গ্রেপ্তার

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন ‘শাহাদাত-ই-ভাট্টি নেটওয়ার্ক’ (এসবিএন)-এর সঙ্গে কথিত যোগসূত্রের অভিযোগে অসমের হাইলাকান্দি জেলায় ২১…

ByByNews Desk Aug 26, 2026

অসমজুড়ে ফের প্রাণ ফিরছে গ্রন্থাগারে, পড়াশোনায় বাড়ছে শিশুদের আগ্রহ: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ আগস্ট (আইএএনএস): অসমের বিভিন্ন প্রান্তের গ্রন্থাগারগুলিতে ফের নতুন করে প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। শিশুরা বই পড়ার পাশাপাশি…

ByByNews Desk Aug 26, 2026

মণিপুরে ১৩ জঙ্গি গ্রেপ্তার, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

ইম্ফল, ২৬ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের ১৩ জন…

ByByNews Desk Aug 26, 2026

শিশু পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য, অরুণাচলে ১৯ শিশুকে উদ্ধার, গ্রেফতার ৩ মহিলা

ইটানগর, ২৫ আগস্ট (আইএএনএস): সন্দেহভাজন শিশু পাচার চক্রের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল অরুণাচল প্রদেশ পুলিশ। রাজ্যের বিভিন্ন…

ByBySandeep Biswas Aug 25, 2026
Scroll to Top