News Flash

  • Home
  • খেলা
  • গার্লস ক্রিকেটে নন্দননগরকে হারিয়ে প্রথম জয় বড়দোয়ালী স্কুলের
Image

গার্লস ক্রিকেটে নন্দননগরকে হারিয়ে প্রথম জয় বড়দোয়ালী স্কুলের

নন্দননগর: ৮১/১০(১৮.২)

বড়দোয়ালী: ৮২/৪(১৬.২)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল।।প্রথম জয় পেলো বড়দোয়ালী স্কুল দল। ৬ উইকেটে পরাজিত করে নন্দনগর স্কুল দলকে। ত্রিপুরা ক্রিকেট সংস্থা আয়োজিত প্রথমবর্ষ পশ্চিম জেলা আন্তঃ স্কুল বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। ডঃ বি আর আম্বেদকর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে বড়দোয়ালী স্কুলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নেয় সায়ন্তিকা নমঃ দাস। যেমন বলে, তেমন ব্যাটে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে বড়দোয়ালি স্কুলের বোলারদের আটোসাটো বোলিংয়ের সামনে মাত্র ৮১ রানে গুটিয়ে যায় নন্দননগর স্কুল। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান আসে অতিরিক্ত খাতে। এছাড়া, দলের পক্ষে অনামিকা রুদ্র পাল ২৯ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫, শারমিন আক্তার ১৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৩ এবং পূর্ণিমা দেবনাথ ১৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করে। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেনি। বড়দোয়ালী স্কুলের পক্ষে অনুষ্কা সূত্রধর (‌৩/‌৫) এবং সায়ন্তিকা‌ নম:‌ দাস (‌৩/‌৮) সফল বোলার। জবাবে ব্যাট করতে নেমে বড়দোয়ালী স্কুল দল ১৬.‌২ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সায়ন্তিকা নম:‌ দাস ৪২ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ২৭ (অপ:‌‌) এবং অবন্তিকা ভৌমিক ১৭ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১০ রান করে। দল অতিরিক্ত খাতে পায় ২৯ রান। নন্দননগর স্কুলের পক্ষে পূর্ণিমা দেবনাথ (‌২/‌১৬) সফল বোলার। ‌‌‌বলে -ব্যাটে দুর্দান্ত সাফল্যের সৌজন্য স্বরূপ বিজয়ী দলের সায়ন্তিকা নমঃ দাস পেয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের খেতাব।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top