News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে ঠিকাদারকে অপহরণ করে মুক্তিপন দাবী, পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার
Image

বিশালগড়ে ঠিকাদারকে অপহরণ করে মুক্তিপন দাবী, পরে রক্তাক্ত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ এপ্রিল৷৷ বিশালগড়ের টিএসআর ক্যাম্প এলাকার প্রনব লস্কর সিসি ক্যামার কাজ করেন৷ সরকারী টেন্ডারও পান তিনি৷ বিধানসভা নির্বাচনের আগে তার কাছে টাকা চাওয়া হয়েছিল৷ কিন্তু তিনি দেননি৷ শনিবার সকালে গকুলনগর এলাকায় গ্যারেজে সিসি ক্যামেরার কাজ করতে আসেন তিনি৷ তখনই  গাড়িতে করে দূর্বৃত্তরা এসে তার কাছে পুনরায় টাকা দাবি করে৷ না দিলে বলপূর্বক গাড়িতে তোলে নিয়ে যায়৷ অভিযোগ, প্রনবের স্ত্রীকে ফোন করে বলা হয় তার স্বামীকে আর পাওয়া যাবে না৷ পরে টাকা দেওয়া হবে বলে জানান বাড়ির লোকজন৷ তখন লস্করবাবুকে নিয়ে আসা হয় সিটিআই ক্যাম্পের সামনে খালি মাঠে৷ অনেক লোকজন দেখে গাড়ি থেকে ফেলে পালিয়ে যায় দূর্বৃত্তরা৷ পরে বিশালগড় থানার পুলিশ গিয়ে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসেন বিশালগড় মহকুমা হাসপাতালে৷ সেখান থেকে রেফার করা হয় জিবিতে৷ জানা গেছে, অভিযুক্তরা সেকেরকোটের৷

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top