News Flash

  • Home
  • দিনের খবর
  • (আপডেট ) ইটাহারে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে পুড়ল ১৬টি বাড়ি, আহত ৫ শিশু
Image

(আপডেট ) ইটাহারে রান্নার গ্যাস সিলিন্ডার ফেটে পুড়ল ১৬টি বাড়ি, আহত ৫ শিশু

ইটাহার, ৯ এপ্রিল(হি.স.) : রবিবাসরীয় দুপুরে মর্মান্তিক ঘটনা উত্তর দিনাজপুরের ইটাহারে। আগুনে ভস্মীভূত প্রায় ১৬ টি বাড়ি। জখম ৫ জন শিশু। প্রত্যেককে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইটাহারের বাড়িওল গ্রামে রবিবার ছুটির দিনে দুপুরে রান্নাবান্না চলছিল।কিন্তু তখনই বিকট শব্ধ। হকচকিয়ে উঠলেন সকলে। কিছু বোঝার আগেই নেমে এল ভয়ঙ্কর বিপদ। দাউদাউ করে জ্বলে গেল গোটা বাড়ি। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাশের বাকি বাড়িগুলিতে । আগুন ধরায় ভিতরে যাঁরা ছিলেন কোনওক্রমে ছুটে বেরোলেন। তবে বাঁচাতে পারলেন না সামগ্রী। পুরে শেষ সমস্তটা। ভয়াবহ আগুন লাগল উত্তর দিনাজপুরের ইটাহারে। আগুনে ভস্মীভূত প্রায় ১৬ টি বাড়ি। জখম ৫ জন শিশু। প্রত্যেককে উদ্ধার করে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এ দিকে আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে-সঙ্গে আধিকারিকদের খবর দেওয়া হয়। ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। খবর দেওয়া হয় দমকলে । খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

মূলত ইটাহারের এই এলাকায় বাস নিম্নবিত্ত সাধারণের। এ দিনের আগুনে রীতিমতো ক্ষতির মুখে তাঁরা। টাকা পয়সা ঘরের যাবতীয় যা সামগ্রী পুড়ে ছাই হয়ে গিয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top