News Flash

  • Home
  • বিদেশ
  • মুসলিম সেনাদের সম্মান জানিয়ে ইফতারের আয়োজন করলেন জেলেনস্কি
Image

মুসলিম সেনাদের সম্মান জানিয়ে ইফতারের আয়োজন করলেন জেলেনস্কি

কিয়েভ, ৮ এপ্রিল (হি.স.) : যুদ্ধের মধ্যে মুসলিম সেনাদের সম্মান জানিয়ে প্রথমবার আনুষ্ঠানিকভাবে ইফতারের আয়োজন করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি । আর সেই অনুষ্ঠানে ইউক্রেনের মুসলিম সেনা সদস্যদের পুরস্কৃত করলেন তিনি।

শুক্রবার ইউক্রেনের রাজধানী কিয়েভে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ইফতারের আয়োজন করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি । সেই ইফতারে অংশ নিয়ে রাশিয়ার বিরুদ্ধে সুর চড়ান জেলেনস্কি । রাশিয়ার কাছ থেকে ক্রিমিয়া পুনর্দখলের প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি ক্রেমলিন-নিয়ন্ত্রিত ক্রিমিয়ায় সংখ্যালঘু মুসলিম তাতার সম্প্রদায়ের প্রতি রাশিয়ার আচরণের নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। জেলেনস্কি বলেন, ‘ক্রিমিয়া দখলমুক্ত করা ছাড়া ইউক্রেন বা বিশ্বের কাছে আর কোনো বিকল্প নেই। আমরা ক্রিমিয়ায় ফিরে যাব।’ এদিন ইফতারের জমায়েতে ইউক্রেনের বেশ কয়েকজন মুসলিম সেনাসদস্যকে পুরস্কৃত করেন তিনি।

প্রথমবারের মতো ইফতারের আয়োজনের পর এদিন কিয়েভে মসজিদের বাইরে দাঁড়িয়ে দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। জেলেনস্কি বলেন, ‘ইউক্রেন আমাদের দেশের মুসলিম ও বিশ্বের মুসলিমদের কাছে কৃতজ্ঞ।’ তিনি আরও বলেন, ইউক্রেন প্রথমবারের মতো ইফতার আয়োজন শুরু করল। এদিন জেলেনস্কি ইউক্রেনের মুসলিম নেতা ও মুসলিম দেশগুলোর রাষ্ট্রনেতাদের উদ্দেশে বলেন, ক্রিমিয়া দখলের সঙ্গে সঙ্গে রাশিয়া ইউক্রেনকে দাস বানানোর প্রচেষ্টা শুরু করেছে। রাশিয়া ক্রিমিয়ার বাসিন্দা, ইউক্রেনীয় ও ক্রিমিয়ার তাতার জনগোষ্ঠীর ওপর দমন-পীড়ন চালিয়েছে। প্রসঙ্গত ক্রিমিয়ার ২০ লাখ জনগোষ্ঠীর ১২ থেকে ১৫ শতাংশ মুসলিম তাতার সম্প্রদায়।

Releated Posts

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

ভারতের কণ্ঠস্বর আঞ্চলিক সীমা পেরিয়ে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ: বেলজিয়ামের প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত শুধু বিশ্বের বৃহত্তম গণতন্ত্রই নয়, বিশ্বের দ্রুততম বর্ধনশীল বৃহৎ অর্থনীতিগুলির অন্যতম এবং প্রযুক্তি…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশে কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, নির্যাতন ও চিকিৎসা না দেওয়ার অভিযোগ দলের

ঢাকা, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে বিতর্কের মধ্যেই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আরও…

ByByNews Desk Sep 3, 2026

বাংলাদেশভিত্তিক জঙ্গিগোষ্ঠীর সক্রিয়তায় ভারতে ‘স্পিলওভার’ আশঙ্কা, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ থেকে পরিচালিত কয়েকটি জঙ্গিগোষ্ঠী ও তাদের শাখা সংগঠনের কার্যকলাপের ওপর কড়া নজর রাখছে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top