News Flash

  • Home
  • দিনের খবর
  • নববধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য করণদিঘিতে
Image

নববধূর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য করণদিঘিতে

করণদিঘি, ৭ এপ্রিল (হি. স.) : উত্তর দিনাজপুরের করণদিঘি থানার মাছোল গ্রামে নববধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ শশুর বাড়ির সদস্যরা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতার নাম হালেমা খাতুন(১৮)। বছর খানেক আগে সাবধান এলাকার দুলেপুরের বাদিরুদ্দীনের মেয়ে হালিমার সঙ্গে মাছোল গ্রামের আইনুল হকের ছেলে জাবিরের বিয়ে হয়। মৃতার বাবা বাদিরুদ্দীনের অভিযোগ, বিয়ের পর থেকে নগদ টাকা ও যৌতুকের জন্য হালিমার উপরে চাপ সৃষ্টি করত জামাই জাবির আলি। বৃহস্পতিবার বিকেলে স্বামী ও শাশুড়ির সঙ্গে বচসা হয়। শারীরিক নির্যাতনও চলে। তার মেয়েকে খুন করে ফাঁসিতে ঝুলানো হয়েছে। তার মেয়ের শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। গলায় ফাঁসের দাগ রয়েছে। বৃহস্পতিবার রাতে করণদিঘি থানায় মৃতার স্বামী জাবির আলি ও তার মা রাবিয়া বিবির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মৃতার বাবা বাদিরুদ্দীন। ঘটনার পর থেকে পলাতক স্বামী সহ শশুর বাড়ির সদস্যরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় করণদিঘি থানার পুলিশ। দেহ উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। শুক্রবার সকালে দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে করণদিঘি থানার পুলিশ।

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top