News Flash

  • Home
  • দেশ
  • দিল্লিতে কাঠের গোডাউনে বিধ্বংসী আগুন, দমকলের দীর্ঘ চেষ্টায় এল নিয়ন্ত্রণে
Image

দিল্লিতে কাঠের গোডাউনে বিধ্বংসী আগুন, দমকলের দীর্ঘ চেষ্টায় এল নিয়ন্ত্রণে

নয়াদিল্লি, ৭ এপ্রিল (হি.স.): রাজধানী দিল্লিতে ভয়াবহ আগুন লাগল একটি কাঠের গোডাউনে। বৃহস্পতিবার রাতে দিল্লির সমলখা কাপাশেরা এলাকায় সোনিয়া গান্ধী ক্যাম্প এলাকায় অবস্থিত একটি কাঠের গোডাউনে আগুন লাগে। কাঠের গুদাম হওয়ায় আগুনের তীব্রতা ছিল বেশি। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি, তবে ক্ষয়ক্ষতির পরিমান প্রচুর বলে জানা গিয়েছে। দমকলের ১৬টি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।

দিল্লি দমকলের বিভাগীয় অফিসার সৎপাল ভরদ্বাজ বলেছেন, বৃহস্পতিবার রাত ৯.৩৮ মিনিট নাগাদ আগুন লাগার বিষয়ে আমরা জানতে পারি। খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের মোট ১৬টি ইঞ্জিন। আগুনের তীব্রতা বেশি থাকায় শুরুতে বেগ পেতে হয়। শুক্রবার ভোররাতের দিকে আগুন নিয়ন্ত্রণ আসে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

Releated Posts

মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় সাংগঠনিক রদবদল, সব বিভাগ ও সেল ভেঙে দিল এআইসিসি

ভোপাল, ৫ আগস্ট (আইএএনএস): ভবিষ্যতের নির্বাচনের আগে সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে মধ্যপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটির (এমপিসিসি) অধীন…

ByByNews Desk Aug 5, 2026

মুম্বইয়ে ২ কোটি টাকারও বেশি মূল্যের মেফেড্রোন উদ্ধার, মাদকবিরোধী শাখার জালে দুই অভিযুক্ত

মুম্বই, ৫ আগস্ট (আইএএনএস): মুম্বই পুলিশের অ্যান্টি-নারকোটিক্স সেল (এএনসি) অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৪ লাখ ৩০ হাজার…

ByByNews Desk Aug 5, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ১১ বাংলাদেশি আটক, শুরু নির্বাসন প্রক্রিয়া

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): ভিসার শর্ত লঙ্ঘন করে ভারতে অবস্থান করার অভিযোগে ১১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে…

ByByNews Desk Aug 5, 2026

সোনম ওয়াংচুকের অনুরোধে জল পান করলেন ঝাড়খণ্ডের অনশনরত ছাত্রনেতা, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

রাঁচি, ৫ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র নিয়োগ পরীক্ষায় অনিয়মের…

ByByNews Desk Aug 5, 2026
Scroll to Top