News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের নাগ্রায় ৩৫ লক্ষা‌ধিক টাকার বা‌র্মিজ সুপা‌রি উদ্ধার, আটক ‌ত্রিপুরার বাসিন্দা
Image

করিমগঞ্জের নাগ্রায় ৩৫ লক্ষা‌ধিক টাকার বা‌র্মিজ সুপা‌রি উদ্ধার, আটক ‌ত্রিপুরার বাসিন্দা

বাজারিছড়া (অসম), ১ এপ্রিল (হি.স.) : করিমগঞ্জ জেলার বাজারিছড়া থানাধীন নাগ্রায় ৩৫ লক্ষা‌ধিক টাকার বা‌র্মিজ সুপা‌রি উদ্ধার করেছে পুলিশ। এর সঙ্গে, আটক করা হয়েছে ‌ত্রিপুরার বাসিন্দা জনৈক যুবককে।

জানা গেছে, আজ শনিবার কাকভোরে বাজারিছড়া থানাধীন নাগ্রা পেট্রোল পোস্টের পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৩৫ লক্ষা‌ধিক টাকার বা‌র্মিজ সুপা‌রি বজেয়াপ্ত করেছে। এর সঙ্গে আটক করা হ‌য়ে‌ছে অবৈধ বার্মিজ সুপারি কারবারে জড়িত এক যুবককে। ধৃ‌তকে উত্তর ত্রিপুরার ধর্মনগ‌রের ভাগ্যপু‌র এলাকার জনৈক আব্দুল কায়ুম (২০) বলে পরিচয় পাওয়া গেছে।

নাগ্রা পেট্রোল পোস্টের ইনচার্জ জেপি দাস জানান, একটি ট্রাকে বা‌র্মিজ সুপা‌রি বোঝাই ক‌রে একদল পাচারকারী মিজোরামের কানমুন হ‌য়ে উত্তর ত্রিপুরার দামছড়া পে‌রি‌য়ে অসম সীমান্তে প্রবে‌শের পর রাঙামাটি এলাকায় নাগ্রা পুলিশের নাকা চেকিঙে ধরা পড়ে। গোপন সূ‌ত্রে প্রাপ্ত খবরের ভি‌ত্তিতে আজ আন্তঃরাজ্য সীমান্তে নাকা পয়েন্ট গড়ে তালাশি অভিযান চালানো হয়। এক সময় টিআর ০৫ এ ১৫৩১ নম্ব‌রের এক‌টি এসএমএল ট্রাক বালিপিপলা হয়ে রাঙামাটি আসার পথে পুলিশের উপ‌স্থি‌তি আঁচ করে লরি চালক সড়কের পাশে গাড়ি রেখে পালিয়ে যেতে সক্ষম হলেও ধরা প‌ড়ে সহচালক আব্দুল কায়ুম।

পুলিশ অফিসার জেপি দাস জানান, ট্ৰাকে তল্লা‌শি চালিয়ে ৪৯ বস্তায় মোট তিন টন ৯২০ কেজি অবৈধ বা‌র্মিজ সুপারি উদ্ধার করে হয়েছে। উদ্ধারকৃত বার্মিজ সুপারির বাজারমূল্য কমপক্ষে ৩৫ লক্ষ টাকা হবে বলে ধারণা করছেন তাঁরা।

তিনি জানান, সুপারিগুলো করিমগঞ্জে পৌঁছানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের। বার্মিজ সুপা‌রি সহ ধৃত যুবক‌কে বাজা‌রিছড়া থানার জিম্মায় পাঠানো হয়েছে। তাকে জেরা চা‌লানো হ‌চ্ছে বলে জানান পুলিশ অফিসার দাস।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top