News Flash

  • Home
  • Uncategorized
  • রোজভ্যালি কাণ্ডে এবার কেকেআরের কর্তাকে তলব সিবিআইয়ের
Image

রোজভ্যালি কাণ্ডে এবার কেকেআরের কর্তাকে তলব সিবিআইয়ের

CBIকলকাতা, ১২ মার্চ (হি.স.) : রোজভ্যালি কাণ্ডে এবার নয়া মোড় এল| কলকাতা নাইট রাইডার্সের এক কর্তাকে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই| রোজভ্যালির সঙ্গে কেকেআরের আর্থিক লেনদেন কি হয়েছিল, তা জানতেই মূলত কেকেআর কর্তা জিত্ বন্দ্যোপাধ্যায়কে তলব করল সিবিআই| সূত্রে খবর, কেকেআরের সঙ্গে লেনদেন সংক্রান্ত আর্থিক চুক্তি খতিয়ে দেখার পাশাপাশি কত কোটি টাকা লেনদেন হয়েছিল, রোজভ্যালি কীভাবে কেকেআরের সঙ্গে যুক্ত ছিল এই সমস্ত কিছু খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা|
প্রসঙ্গত, প্রথমদিকে কলকাতা নাইট রাইডার্সের স্পনসর ছিল রোজভ্যালি| এমনকি শাহরুখ খানকে দিয়ে বেশ কয়েকটি বিজ্ঞাপনও সু্যট করিয়েছেন রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডু| এবার সমস্ত কিছুই সিবিআইয়ের তদন্তে উঠে আসবে বলে আশাবাদী তদন্তকারী আধিকারিকরা|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top