News Flash

Image

প্রাকৃতিক চাষের উপর হাইলাকান্দিতে কৃষকদের ট্রেনিং

হাইলাকান্দি (অসম) ২১ মার্চ (হি.স.) : হাইলাকান্দিতে অনুষ্ঠিত দুই দিনব্যাপী কৃষক মেলার দ্বিতীয় দিনে মঙ্গলবার প্রাকৃতিক চাষের উপর কৃষকদের ট্রেনিং এবং কৃষি উন্নয়নে এসএইজজি (সেলফ হেল্প গ্রুপ) এর ভূমিকা শীর্ষক দুইটি আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।

প্রাকৃতিক চাষের সেমিনারে অংশ নেন এগ্রি বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ চন্দ্রানী বর্মণ, জেলা কৃষি আধিকারিক আব্দুল বাতেন চৌধুরী এবং ডঃ সৌরভ শর্মা। বক্তারা রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে কিভাবে প্রাকৃতিক সার আবর্জনা ইত্যাদি ব্যবহার করে উৎপাদন বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করেন। বলেন রাসায়নিক সার এবং রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হচ্ছে মাটির উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে।

টাউন হলে অনুষ্ঠিত এই কৃষক মেলায় মঙ্গলবার এসইজি কর্মকর্তাদের আয় বাড়াতে ধান এবং শাকসবজি উৎপাদনের ভূমিকা শীর্ষক আলোচনায় অংশ নেন জীবিকা মিশনের ডিপিএম মাহবুবুর রহমান পারভেজ। তিনি উৎপাদিত সামগ্রী কিভাবে এসএইজজি কর্মকর্তাদের কাছ থেকে কিনে জীবিকা মিশন মারফৎ তা বাজারজাত করলে আয় আসবে তা তুলে ধরেন। উল্লেখ্য দুদিন ব্যাপী এই মেলায় বিভিন্ন সরকার বিভাগের প্রদর্শন স্টলও স্থান পায়। দুইদিনব্যাপী এই মেলায় কৃষি বিভাগ থেকে আবেদন জানানো হয় যে জেলার কৃষি জমি কোন ক্ষেত্রেই খালি ফেলে না রাখতে। শুধু ধান চাষ নয় অন্যান্য বিভিন্ন ধরনের চাষ যেমন নার্সারি, মিন ,মাশরুম, সবজি ইত্যাদি চাষ সম্পর্কে সচেতনতা বাড়াতে নানা পদক্ষেপ জানিয়ে দেওয়া হয় মেলায়।

Releated Posts

এনডিএ ৩.০-এর ১০০ দিন পূর্তিতে ‘বিকশিত অসম’-এর লক্ষ্যে ফের জোর হিমন্ত বিশ্ব শর্মার

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের তৃতীয় টানা মেয়াদের ১০০ দিন পূর্ণ হওয়ায় উন্নয়ন ও…

ByByNews Desk Aug 20, 2026

নারীদের নেতৃত্বে অসমের রূপান্তরের লক্ষ্যে একাধিক উদ্যোগ: এনডিএ ৩.০-এর ১০০ দিন নিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত

গুয়াহাটি, ২০ আগস্ট (আইএএনএস): নারীর ক্ষমতায়ন, শিক্ষা, জীবিকা ও স্বাস্থ্য পরিষেবার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে অসম সরকার একাধিক…

ByByNews Desk Aug 20, 2026

জাতিগত সংঘাত মেটাতে মেইতেইদের ‘বড় ভাই-বোনের’ ভূমিকা পালনের আহ্বান মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): মণিপুরের দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাত অবসানে সংখ্যাগরিষ্ঠ মেইতেই সম্প্রদায়কে ‘বড় ভাই ও বড় বোনের’ মতো…

ByByNews Desk Aug 19, 2026

মণিপুরে এনআরসি-র দাবিতে বন্‌ধ, টানা দ্বিতীয় দিন ব্যাহত স্বাভাবিক জনজীবন

ইম্ফল, ১৯ আগস্ট (আইএএনএস): ২০২৭ সালের জনগণনার আগে মণিপুরে জাতীয় নাগরিক পঞ্জি হালনাগাদের দাবিতে ডাকা ৪৮ ঘণ্টার রাজ্যব্যাপী…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top