News Flash

  • Home
  • খেলা
  • এক ভারত, স্বচ্ছ ভারতের স্যুটিং বলে তৃতীয় ত্রিপুরা
Image

এক ভারত, স্বচ্ছ ভারতের স্যুটিং বলে তৃতীয় ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ মার্চ।।তৃতীয় স্থান দখল করলো ত্রিপুরা। ‘‌এক ভারত স্বচ্ছ ভারত’ স্যুটিং বল আঞ্চলিক আসরে। ওড়িশার পুরিতে অনুষ্ঠিত হয়েছিলো আসর। তাতে ত্রিপুরা সহ বিহার, নাগাল্যান্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, অসম, দমন দিও এবং মিজোরাম অংশগ্রহণ করেছিলো। ১৪-‌১৬ মার্চ হয়েছিলো আসর। প্রথম ম্যাচে দমন দিও-‌র বিরুদ্ধে জয় পেয়েছিলো ত্রিপুরা। সেমিফাইনালে রাজস্থানের বিরুদ্ধে ২১-‌১৬ পয়েন্টে পরাজিত হয়ে তৃতীয় স্থান পেয়েই সন্তুষ্ট থাকতে হয় রাজ্যদলকে। আসরে রাজস্থান চ্যাম্পিয়ন, অসম দ্বিতীয় স্থান দখল করে। রবিবার সন্ধ্যায় রাজ্যে ফিরে ত্রিপুরা দল। আগরতলা রেল স্টেশনে ত্রিপুরা দলের খেলোয়াড়দের উষ্ণ অভ্যর্থনা জানান রাজ্য সংস্থার পক্ষে মধু গোপাল এবং বিকাশ শীল‌। রাজ্য সংস্থার পক্ষে লিটন রায় এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। ‌

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top