ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ মার্চ।। লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, যুব সম্প্রদায়কে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্মসংস্থানের দিকে উৎসাহিত করা। ঠিক এই উদ্দেশ্যকে সামনে রেখে সোমবার থেকে তিন দিনব্যাপী পশ্চিম জেলা স্তরীয় স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং ক্যাম্প ‘২৩ শুরু হয়েছে। উদ্যোক্তা পশ্চিম জেলা যুব কল্যাণ ও ক্রীড়া অফিস। বেলা এগারোটায় নাগিছড়ায় হর্টিকালচার রিসোর্স ট্রেনিং সেন্টারে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের যুগ্ম অধিকর্তা পাইমং মগ। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের অ্যাসোসিয়েট প্রফেসর ড. চিত্রজিৎ ভৌমিক, হর্টিকালচার দপ্তরের উপ-অধিকতা ড. রাজীব ঘোষ, পশ্চিম জেলা স্কুল স্পোর্টস বোর্ডের জয়েন্ট-সেক্রেটারি অপু রায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পৌরহিত্য করেন অবসরপ্রাপ্ত ইয়ুথ প্রোগ্রাম অফিসার কৃষ্ণকান্ত ভট্টাচার্য। পশ্চিম জেলা যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা দিবাকর দেবনাথ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

ক্রীড়া দপ্তরের উদ্যোগে পশ্চিম জেলা স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ শিবির
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















