News Flash

  • Home
  • প্রধান খবর
  • গ্যাসের মূল্যবৃদ্ধির ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, সুদীপ জানালেন তাঁরা নিজস্ব ইস্যুতেই প্রতিবাদ করবে
Image

গ্যাসের মূল্যবৃদ্ধির ইস্যুতে সংসদ চত্বরে বিক্ষোভ তৃণমূলের, সুদীপ জানালেন তাঁরা নিজস্ব ইস্যুতেই প্রতিবাদ করবে

নয়াদিল্লি, ১৫ মার্চ (হি.স.): এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধির প্রতিবাদে সংসদ চত্বরে বিক্ষোভ প্রদর্শন করল তৃণমূল কংগ্রেস। বুধবার সকালে সংসদ চত্বরে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, প্রতিমা মণ্ডল প্রমুখ তৃণমূল কংগ্রেস সাংসদরা।

তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেছেন, “আমরা অন্য কোনও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিচ্ছি না। তৃণমূল কংগ্রেস নিজস্ব ইস্যু এবং সংসদে এজেন্ডা নিয়ে প্রতিবাদ করবে। আমাদের রাজ্যে কংগ্রেস সম্পূর্ণরূপে বিজেপি এবং সিপিএমের সঙ্গে সঙ্গতিপূর্ণ, তাই আমরা কংগ্রেস নেতাদের ডাকা বৈঠকে হাত মেলাতে পারি না।
সুদীপ বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, এটা খুবই দুঃখজনক যে সংসদের অধিবেশন সুষ্ঠুভাবে চলতে পারছে না। ক্ষমতাসীন দল হোক অথবা প্রধান বিরোধী দল, উভয়েই পরস্পরের সঙ্গে বিরোধে লিপ্ত।

Releated Posts

চার রাজ্যে নতুন মাল্টি-ট্র্যাকিং প্রকল্পে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় বড় গতি: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে রেল পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে চারটি…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে পরীক্ষা বাতিল নিয়ে সিআইডি তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাবুলাল মারান্ডির, সিবিআই তদন্তের দাবি পুনর্ব্যক্ত

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক জেপিএসসি ও জেএসএসসি পরীক্ষা বাতিলের পর তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের…

ByByNews Desk Aug 19, 2026

ঝাড়খণ্ডে একের পর এক পরীক্ষা বাতিলে নতুন করে বিক্ষোভ, সচিবালয় চত্বরে ঢুকে পড়লেন নির্বাচিত প্রার্থীরা

রাঁচি, ১৯ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে একাধিক ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন-এর নিয়োগ পরীক্ষা বাতিলের…

ByByNews Desk Aug 19, 2026

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026
Scroll to Top