News Flash

  • Home
  • খেলা
  • ধর্মনগরে ক্রিকেট : জিনিয়াসকে হারিয়ে সেন্ট্রাল রোড সিসি জয়ী
Image

ধর্মনগরে ক্রিকেট : জিনিয়াসকে হারিয়ে সেন্ট্রাল রোড সিসি জয়ী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ মার্চ।।তুষার দেবনাথের অলরাউন্ড পারফরম্যান্স। আর তাতেই জয় পেলো সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টার (‌সি আর সি সি সি)। ৩৫ রানে পরাজিত করলো জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টার তথা জি সি সি সি-কে। ধর্মনগর মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত মালাবতি প্রথম ডিভিশন লিগ ক্রিকেটে। মহকুমার কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টারের গড়া ১৬২ রানের জবাবে জিনিয়াস কোচিং সেন্টার ১২৭ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের তাপস দেবনাথ প্রথমে ব্যাট হাতে ১৯ রান করার পর বল হাতে ৫ উইকেট নিয়ে দলকে জয় এনে দিতে মূখ্য ভূমিকা নিয়েছেন। সঙ্গত কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় তাপসকে। এদিন সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টার ১৬২ রান করে ৩৬.‌৪ ওভারে। দলের পক্ষে দ্বীপ শর্মা ৩২ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৯,‌ পিক্লু দেব ৪৭ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২২, দেবাংশু ব্যানার্জি ২৯ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৯, তাপস দেবনাথ ৩৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২৪ রান। জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টারের পক্ষে নয়ন চক্রবর্তী (‌৩/‌২৪),মহম্মদ রিজোয়ান (‌২/‌২১), শ্যামশুভ্র দে (‌২/‌৩০) এবং বিশ্বদীপ মালাকার (‌২/‌৩৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে তাপস দেবনাথের বিধ্বংসী বোলিংয়ের সামনে জিনিয়াস ক্রিকেট কোচিং সেন্টার‌‌‌‌ ১২৭ রানে গুটিয়ে যায়। দলের পক্ষে মহম্মদ রিজোয়ান ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪৩, শ্যাম শুভ্র দে ৪৫ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৪ এবং বিশ্বজিৎ দাস ২১ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১২ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ২২ রান। সেন্ট্রাল রোড ক্রিকেট কোচিং সেন্টারের পক্ষে তাপস দেবনাথ (‌৫/‌৫৩) এবং প্রদীপ দাস (‌২/‌১৮) সফল বোলার। আজ আসরের তৃতীয় ম্যাচে এন এস সরণী খেলবে অঙ্কুর ক্লাবের বিরুদ্ধে।‌‌‌

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top