News Flash

  • Home
  • খেলা
  • সুপার ডিভিশন : এমবিবি-তে আজ শতদল-স্ফুলিঙ্গের লড়াই
Image

সুপার ডিভিশন : এমবিবি-তে আজ শতদল-স্ফুলিঙ্গের লড়াই

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ।। স্ফুলিঙ্গ ও শতদল সংঘের গুরুত্বপূর্ণ ম্যাচ আগামীকাল। খেলা হবে এমবিবি স্টেডিয়ামে। সকাল পৌনে নটা থেকে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন টুর্নামেন্টের ফিরতি লীগের আসর এখন অন্তিম পর্যায়ে। প্রতিপক্ষ যে দল-ই হোক না কেন, স্ফুলিঙ্গ কিছুতেই হালকাভাবে নিতে নারাজ। কেননা, তারা-ই এখন চ্যাম্পিয়নের দাবিদার। বৃহস্পতিবারের খেলায় জেসিসি-র কাছে এক উইকেটে পরাজয় তাদের কিছুটা ছন্দপতন ঘটিয়েছে। যদিও প্রথম লীগের খেলায় স্ফুলিঙ্গ দুই উইকেটের ব্যবধানে শতদলকে পরাজিত করেছিল। উদ্বোধনী দিনের ম্যাচে শতদল সংঘ টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে ৪৫.১ ওভারে সব কটি উইকেট হারিয়ে ২৫৭ রান সংগ্রহ করেছিল। দলের পক্ষে হিতেশ চৌহান পেয়েছিল সর্বাধিক ৬৭ রান। জবাবে স্ফুলিঙ্গ ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার ফুরিয়ে যাওয়ার ১২ বল বাকি থাকতে ৮ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। এই জয়ের পেছনে শ্রীদাম পালের ৭৪ রান এবং বিক্রম দেবনাথের অপরাজিত ৭০ রানের ভূমিকা অনুষ্ঠিকার্য।

Releated Posts

এশিয়ান গেমসে সোনাজয়ী ঝাড়খণ্ডের চার কন্যাকে রাঁচিতে উষ্ণ অভ্যর্থনা

রাঁচি, ৪ অক্টোবর (আইএএনএস): এশিয়ান গেমসে সোনা জিতে দেশকে গর্বিত করা ঝাড়খণ্ডের চার কন্যা রবিবার রাঁচিতে ফিরতেই বীরসা…

ByByNews Desk Oct 4, 2026

রোহিণীতে ডিডিএ স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন দিল্লির এলজি টি এস সন্ধুর, ৯ অক্টোবর থেকে এলজি হকি কাপ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): দিল্লির উপরাজ্যপাল (এলজি) টি এস সন্ধু বৃহস্পতিবার রোহিণীতে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির (ডিডিএ) একটি নতুন…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের প্রশংসায় প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় মহিলা স্কোয়াশ দল, কম্পাউন্ড তিরন্দাজ গণেশ মণি রত্নম…

ByByNews Desk Oct 1, 2026

এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ে কোয়ার্টার ফাইনালে প্রিয়া ঘাংহাসের দাপুটে জয়, নিশ্চিত পদক

নিশিও, ২৮ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমসে মহিলা ৬০ কেজি বক্সিংয়ের কোয়ার্টার ফাইনালে তাজিকিস্তানের মিজগোনা সামাদোভাকে ৫-০ ব্যবধানে হারিয়ে…

ByByNews Desk Sep 28, 2026
Scroll to Top