News Flash

Image

কালিয়াগঞ্জে দুই শিশু ও গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার

কালিয়াগঞ্জ, ৩ মার্চ (হি. স.) : উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ধনকৈল গ্রাম পঞ্চায়েতের উত্তর শংকরপুর এলাকায় ছাদ থেকে দুই শিশু ও গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার ।পরপর ঝুলছে দুই শিশু সন্তানের দেহ। খানিকটা দূরে গলায় দড়ি দিয়ে ঝুলছেন মা। শুক্রবার ঘর থেকে দুই শিশু ও গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। তিনজনকেই খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতার বাপেরবাড়ির লোকেদের। এই ঘটনায় মৃতার শ্বশুর ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম ময়না বর্মন (২১)। দুই শিশুর নাম মিলন বর্মন (৩) এবং মৌমিতা বর্মন (৫)। মৃতার বাপেরবাড়ির লোকেদের অভিযোগ, বিয়ের পর থেকে ময়নার ওপর অত্যাচার চালাত তাঁর শ্বশুরবাড়ির লোকজন। জানা গিয়েছে, অষ্টপ্রহর উপলক্ষ্যে এদিন দুই সন্তানকে নিয়ে বাপেরবাড়ি যাওয়ার কথা ছিল ময়নার। তবে তার আগেই তিনজনের দেহ উদ্ধার হয়। মৃতার মা রেনু বর্মনের অভিযোগ, মেয়ে ও নাতি-নাতনিকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। এদিকে, ময়নার ওপর অত্যাচারের কথা স্বীকার করে নেন হরিয়ানায় প্লাই ফ্যাক্টরিতে কর্মরত স্বামী শশি মোহন বর্মন।

কালিয়াগঞ্জ থানার আইসি দীপাঞ্জন দাস জানিয়েছেন, দুই সন্তান ও গৃহবধূর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। দু’জনকে আটক করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top