News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • বাড়ি বাড়ি ভোটারদের মন জয় করতে প্রচার প্রার্থীদের
Image

বাড়ি বাড়ি ভোটারদের মন জয় করতে প্রচার প্রার্থীদের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জানুয়ারী৷৷ বিধানসভা নির্বাচনে আসন সমঝোতার উপর ভিত্তি করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নেয় বাম – কংগ্রেস৷ সেই মোতাবেক এক মঞ্চে বসে দুই দলের নেতারা ঘোষণাও দেন এই সিদ্ধান্তের৷ অথচ সময় যত গড়িয়েছে ততই এই সমঝোতা উবে যেতে বসেছে৷ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে আচমকা দেখা গেছে একই আসনে প্রার্থী দিয়েছে বাম- কংগ্রেস দল৷ এরই মধ্যে মঙ্গলবার ১৮ সূর্যমনিনগর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সুশান্ত চক্রবর্তী তাঁর ভোট প্রচার শুরু করেন৷ মেড্ডা চৌমুহনী থেকে শুরু করেন বাড়ি বাড়ি প্রচার৷ প্রচারে বেড়িয়ে কংগ্রেস প্রার্থী দাবি করেন নির্বাচনে লড়াই করার আগে নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে৷ এই কেন্দ্রে বুথ স্তর পর্যন্ত কমিটি৷ সমস্ত কর্মীরা সক্রিয় রয়েছে৷
ইন্দ্রনগর জয় মা কালী সন্তান সংঘের কালীবাড়িতে পুজো দিয়ে বাড়ি বাড়ি ভোট প্রচারে বের হলেন ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী পাপিয়া দত্ত৷ ছিলেন মণ্ডল সভাপতি হীরালাল দেবনাথ, কর্পোরেটার সোমা মুজমদার সহ অন্যান্যরা৷  দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার চালান তিনি৷  বিধানসভা নির্বাচনে জয়ী হলে এলাকার উন্নয়নের দিকে বিশেষভাবে নজর রাখবেন৷ পাশাপাশি তিনি আরো বলেন বিগত অনেক বছর যাবত  ৬ আগরতলা বিধানসভা এলাকার বিধায়ক থাকাকালীনও সময়েও এলাকার মানুষ বঞ্চিত ছিলেন৷ কিন্তু এবার তা হবে না৷ বিধায়ক হয়েও এলাকায় উন্নয়নে কোন কাজ করেনি বলে জানান তিনি৷জয় নিয়ে আশাবাদী ঘাসফুল শিবিরও৷ বনমালী পুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী  শান্তনু সাহা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রচার করছেন৷ জনগণের কাছে চাইছেন ভোট৷ মানুষকে বলছেন যদি সরকারে প্রতিষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেস তাহলে ত্রিপুরায় পশ্চিমবঙ্গের মতো বিভিন্ন সুবিধা প্রদান করা হবে৷ তবে আগামী ১৬ ফেব্রুয়ারি জনগণ প্রত্যেকটি রাজনৈতিক দলের ভূমিকা উপর ভিত্তি করে রায় প্রদান করবে৷ আর সেই চূড়ান্ত রায় ঘোষনা হবে ২ মার্চ৷

Releated Posts

২৭ নবনিযুক্ত টিসিএস আধিকারিককে জনমুখী প্রশাসনের বার্তা রাজ্যপালের

আগরতলা, ১১ আগস্ট: তৃণমূল স্তরে প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করার পাশাপাশি সরকারি প্রকল্প ও জনকল্যাণমূলক কর্মসূচির সুবিধা রাজ্যের…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

শিক্ষক সংকটে তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ, মূল গেটে তালা

আগরতলা, ১১ আগস্ট: পর্যাপ্ত সংখ্যক শিক্ষক-শিক্ষিকা না থাকার অভিযোগে মেলাঘরের তেলকাজলা দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে বিক্ষোভ দেখালেন ছাত্রছাত্রীরা। শিক্ষকের…

ByByReshmi Debnath Aug 11, 2026

চাকমাঘাটে বারবার পানীয় জলের পাইপলাইন ক্ষতিগ্রস্ত, দুর্ভোগে গ্রামবাসী

আগরতলা, ১১ আগস্ট: গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে সরকারি উদ্যোগে পরিকাঠামো তৈরি করা হলেও…

ByByReshmi Debnath Aug 11, 2026

দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কা, মৃত ১, গুরুতর আহত ১

তেলিয়ামুড়া, ১১ আগস্ট: রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরির পিছনে বাইকের সজোরে ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনায় গুরুতর…

ByByReshmi Debnath Aug 11, 2026
Scroll to Top