News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ওবিসি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন প্রকল্পে ঋণ প্রদান
Image

ওবিসি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন প্রকল্পে ঋণ প্রদান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জানুয়ারী৷৷ ত্রিপুরা ও বি সি কর্পোরেশনের উদ্যোগে মঙ্গলবার লেইক চৌমুহনী কর্পোরেশন মার্কেট কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে মেগা ঋন প্রদান শিবির অনুষ্ঠিত হয়৷ এদিনের অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী রাম প্রসাদ পাল৷ উপস্থিত ছিলেন ত্রিপুরা ও বি সি কপর্োরেশনের চেয়ারপার্সন তাপস মজুমদার, ও বি সি কল্যাণ দপ্তরের সচিব তাপস রায়, মাইনোরিটি কর্পোরেশনের চেয়ারম্যান তাপস ভট্টাচার্য সহ অন্যান্যরা৷  শেষ ১০ দিনে ১৩২ জনকে ব্যবসার ক্ষেত্রে সহায়তা বাবদ প্রদান করা হয়েছে ২ কোটি ১৬ লক্ষ ৫০ হাজার টাকা৷ স্বাবলম্বি হতে তাদের এই ঋন সহায়ক হবে বলে জানান মন্ত্রী রাম প্রসাদ পাল৷ অন্যদিকে ১১ জনকে পড়াশুনার জন্য ১০ লক্ষ ৭৫ হাজার টাকার আর্থিক সহায়তা করা হয়েছে৷  এদিন ৩২ জনকে অটোর জন্য ঋন বাবদ ৬৬ লক্ষ টাকা প্রদান করা হয়৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top