News Flash

Image

ত্রিপুরায় দশজন বাংলাদেশী যুবক ধৃত

বিশ্রামগঞ্জ(ত্রিপুরা), ১৩ জানুয়ারী(হি.স) : ত্রিপুরায় অবৈধ অনুপ্রবেশের দায়ে দশজন বাংলাদেশী যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বাসে চেপে যাওয়ার সময় টিকিট নিয়ে বাসের সহকারীর সাথে তাঁদের বিকবিতণ্ডায় সন্দেহ হয় যাত্রীদের। তখনই তাঁদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে যাত্রীবাহী বাসে চেপে সিপাহিজলা থেকে ডম্বুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন ১০ জন বাংলাদেশী। কিন্তু বাসের সহকারীর সাথে ভাড়া নিয়ে তাঁদের বাকবিতন্ডা শুরু হলে অন্য যাত্রীদের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে যাত্রীরা বিশ্রামগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ছুটে গিয়ে ওই দশজন বাংলাদেশী যুবককে আটক করে থানায় নিয়ে যায়। পুলিশী জেরায় তাঁরা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন।বিশ্রামগঞ্জ থানার ওসি জানিয়েছেন, ধৃত ১০ যুবক বাংলাদেশের নাগরিক বলে স্বীকার করেছেন। নতুনবাজারের কাটা তারের বেড়া অতিক্রম করে পায়ে হেঁটে তাঁরা ত্রিপুরায় প্রবেশ করেছেন বলে জানিয়েছেন। তাঁরা আরও জানিয়েছেন, ডুম্বুরের মেলা দেখতেই ত্রিপুরায় প্রবেশ করেছেন। এরই মধ্যে সিপাহীজলা ভ্রমণের জন্য শুক্রবার সকালে নতুনবাজার থেকে তাঁরা রওয়ানা হয়েছিলেন। বিশ্রামগঞ্জ থানার ওসি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন বাংলাদেশের খাগড়াছড়ি এলাকার বাসিন্দা উজ্জ্বেল দে(৩৭), শিবু বরুয়া(৩২), রুবেল,ইউসুফ ইসলাম(২৫), জাহাঙ্গীর আলম(২৪), রুবেল হোসেন (২৮), মহম্মদ আবদুল কাদের (২৮), মহম্মদ রাণা(২২), মহম্মদ মাসুদ হোসেন(২৮), রামপ্রসাদ কমর্কার (৩৬) এবং মহম্মদ মানির হোসেন(২৬)। তাঁদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top