News Flash

  • Home
  • বাণিজ্য
  • ধস শেয়ারবাজারে, একদিনেই ৬৩১ পয়েন্ট খোয়াল সেনসেক্স
Image

ধস শেয়ারবাজারে, একদিনেই ৬৩১ পয়েন্ট খোয়াল সেনসেক্স

মুম্বই, ১০ জানুয়ারি (হি. স.) : মঙ্গলবার ধস নামল শেয়ার বাজারে। ৬৩১ দশমিক ১৮ পয়েন্ট খুঁইয়ে বাজার বন্ধের সময় সেনসেক্স দাঁড়িয়েছে ৬০ হাজার ১১৫ দশমিক ৪৮ সূচকে। ১৮৫ পয়েন্ট খুঁইয়ে নিফটি নেমেছে ১৮ হাজারের গণ্ডির নিচে।

আগের দিনের তুলনায় ৫৮ পয়েন্ট বেশি নিয়ে এদিন সকাল শুরু হয়েছিল শেয়ারবাজারের পথচলা। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই শেয়ার বিক্রির হিড়িক পড়ায় ধস নামে। এক সময়ে ৮০৯ পয়েন্ট খুঁইয়ে ৬০ হাজারের গণ্ডির নিচে চলে যায় সেনসেক্স। ৫৯ হাজার ৯৩৮ দশমিক ৩৮ সূচকে নেমে যায়। শেষ পর্যন্ত কিছুটা ধাক্কা সামলে ৬০ হাজারের উপরে ওঠে সেনসেক্স। এদিন সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে গৌতম আদানির সংস্থার শেয়ার। সেনসেক্স ও নিফটির পতনের ফলে একদিনে বাজার থেকে বিনিয়োগকারীদের দুই লক্ষ কোটি টাকার বেশি উধাও হয়ে গিয়েছে। ভারতী এয়ারটেলের শেয়ার দর পড়েছে। টাটা মোটরস, হিন্ডালকো, অ্যাপলো হাসপাতালের শেয়ার লাভের মুখ দেখেছে।

Releated Posts

শ্রম দিবসে আপনি বাত, আপন কে সাথ’ উদ্যোগ চালু করলেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১ মে(আইএএনএস): বিশ্ব শ্রম দিবস উপলক্ষে নিজের কর্মীদের সঙ্গে সরাসরি সংযোগ বাড়াতে নতুন উদ্যোগ ঘোষণা করলেন গৌতম…

ByByTaniya Chakraborty May 1, 2026

ইরান সংকটে অচলাবস্থা, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ল ০.৭৩ শতাংশ

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): ইরান সংকট সমাধানে কূটনৈতিক আলোচনা অচলাবস্থায় পৌঁছানোর ফলে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ফের বৃদ্ধি পেয়েছে।…

ByByTaniya Chakraborty May 1, 2026

এপ্রিল মাসে জিএসটি আদায় সর্বোচ্চ, প্রায় ২.৪৩ লক্ষ কোটি টাকায় পৌঁছাল

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): দেশে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি আদায় এপ্রিল মাসে রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। সরকারি তথ্য…

ByByTaniya Chakraborty May 1, 2026

আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ প্রক্রিয়া চলবে: নির্মলা সীতারামন

পুনে, ২৪ এপ্রিল(আইএএনএস): কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন শুক্রবার জানালেন, আইডিবিআই ব্যাঙ্কের বেসরকারিকরণ (ডিসইনভেস্টমেন্ট) প্রক্রিয়া চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 24, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top