News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব ১৭ গার্লস ফুটবলে জয়ী বিশ্রামগঞ্জ পি সি
Image

অনূর্ধ্ব ১৭ গার্লস ফুটবলে জয়ী বিশ্রামগঞ্জ পি সি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারি।। জয় পেলো বিশ্রামগঞ্জ প্লে সেন্টার। নূণ্যতম গোলে পরাজিত করলো কিল্লার মাইথু থংবাড়ি স্কুলকে। খেলো ইন্ডিয়া অনূর্ধ্ব-‌১৭ বালিকাদের ফুটবল প্রতিযোগিতায়। ফুটবল ফেডারেশনের সহযোগিতায় এবং রাজ্য ফুটবল সংস্থার উদ্যোগে উমাকান্ত মিনি স্টেডিয়ামে মঙ্গলবার সকালে হয়েছে আসর। এদিন ম্যাচের শুরুতে ফুটবলারদের উৎসাহিত করতে এবং প্রতিভাবান ফুটবলার বাছাই করার লক্ষ্যে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে দেবব্রত সরকার, বিকাশ পঁাজি, সুমিত মুখার্জি এবং দীপ্তনু মোহন বসু। ওনারা ফুটবলারদের সঙ্গে পরিচিত হয়েছেন এবং ফুটবলারদের ভালো খেলার জন্য উৎসাহিত করেন। এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলের লড়াইয়ে খেলা উপভোগ্য হয়ে উঠে। গতি এবং শক্তি তেমন না থাকলেও দুদলের ফুটবলারদের দক্ষতা উৎসাঐহিত করেছে মাঠে উপস্থিত ক্রীড়াপ্রেমীদের। প্রথমার্ধের খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে বিশ্রামগঞ্জ প্লে সেন্টারের হয়ে জয়সূচক গোলটি করে জ্যোৎস্না ওরাং। দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য কিল্লার মাইথু থংবাড়ি স্কুলের ফুটবলাররা ক্রমাগত আক্রমণ করলেও জাল নাড়াতে ব্যর্থ হয়। খেলা পরিচালনা করেন বিপ্লব সিনহা।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top