News Flash

  • Home
  • খেলা
  • হরিয়ানাকে তিন গোলে হারিয়ে সন্তোষ ট্রফিতে ভাল শুরু বাংলার
Image

হরিয়ানাকে তিন গোলে হারিয়ে সন্তোষ ট্রফিতে ভাল শুরু বাংলার

মুম্বই, ৭ জানুয়ারি (হি.স.) : গত বছর সন্তোষ ট্রফির ফাইনালে কেরলের কাছে টাই ব্রেকারে হেরে রানার্স হয়েছিল বাংলা। এ বছর জাতীয় গেমসে সেই কেরলকে ৫-০ গোলে হারিয়ে সোনা জিতেছিল বাংলা। সেই দলের কোচ বিশ্বজিৎ ভট্টাচার্যের কোচিংয়ে শনিবার সন্তোষ ট্রফিতে ভাল শুরু করল বাংলা। গ্রুপ লিগের প্রথম ম্যাচে তারা ৩-০ গোলে হারাল হরিয়ানাকে।

এদিন কোলাপুরের ছত্রপতি শিবাজি মহারাজ স্টেডিয়ামে হরিয়ানাকে হারাতে মোটেই বেগ পেতে হয়নি বাংলাকে। সকাল সাড়ে এগারোটায় খেলা হলেও বাংলার ফুটবলাররা নিজেদের মাঠ এবং সময়ের সঙ্গে বেশ ভালভাবেই অ্যাডজাস্ট করে নিয়েছিলেন। জাতীয় গেমসে যারা বাংলার হয়ে খেলেছিলেন তাদের নিয়েই দল গড়েছিলেন বিশ্বজিৎ। দলের অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা। সহঅধিনায়ক করা হয়েছে তারক হেমব্রমকে। দলের আরেক সিনিয়র সদস্য অমিত চক্রবর্তীকে করা হয়েছে টিম মনিটর। এ বছর বাংলার স্পনসর হয়েছে ডিটিডিসি।
১৫ মিনিটের মধ্যে বাংলাকে এগিয়ে দেন টোটন দাস। ২৭ মিনিটে ২-০ করেন সুরজিৎ হাঁসদা। বিরতির সময় বাংলা ২-০ গোলে এগিয়ে ছিল। ৫৮ মিনিটে রবি হাঁসদা আবার গোল করলে বাংলা ৩-০ গোলে এগিয়ে যায়। এর পর বেশ কয়েকটি সুযোগ পেলেও বাংলার গোল সংখ্যা আর বাড়েনি। বাংলা সোমবার বিকেল সাড়ে তিনটেয় দমন ও দিউর বিরুদ্ধে ম্যাচ খেলবে।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top