News Flash

  • Home
  • প্রধান খবর
  • জয়নগরে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কোন্দল, তৃণমূল কর্মীকে উইকেট দিয়ে মারধর
Image

জয়নগরে প্রকাশ্যে শাসক দলের গোষ্ঠী কোন্দল, তৃণমূল কর্মীকে উইকেট দিয়ে মারধর

জয়নগর, ৭ জানুয়ারি (হি.স.) : ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল । এবার দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় তৃণমূল বিধায়কের শ্যালকের পরিচিতদের বিরুদ্ধে অভিযোগের আঙুল। ঘটনাটি ঘটেছে শনিবার।

জানা গেছে, জয়নগর থানার দক্ষিণ বারাসতের এক তৃণমূল কর্মী প্রবীর মণ্ডলকে প্রকাশ্যে উইকেট, লাঠি দিয়ে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। প্রথমে তাঁকে জয়নগর-১ ব্লকের পদ্মেরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে পরিস্থিতি জটিল হওয়ায় বারুইপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকরা। আক্রান্ত প্রবীর মণ্ডল জয়নগরের সাংসদ প্রতিমা মণ্ডলের অনুগামী হিসাবে পরিচিত। জয়নগরের তৃণমূল বিধায়ক বিশ্বনাথ দাসের শ্যালক তথা ব্লক তৃণমূল নেতা তুহিন বিশ্বাসের লোকেরা তাঁকে মারধর করেছেন বলে অভিযোগ। প্রবীর মণ্ডল বলেন, “বিধায়কের ও তুহিনের গ্রুপের ছেলেরা মারধর করেছে। মুখ চিনি, নাম জানি না।”

Releated Posts

প্রাক্তন মন্ত্রী নাগেন্দ্রর বিরুদ্ধে মামলা চালানোর অনুমতি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: শিবকুমার

বেঙ্গালুরু, ৪ সেপ্টেম্বর: কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী বি. নাগেন্দ্রর বিরুদ্ধে উপজাতি কল্যাণ সংক্রান্ত মামলায় এবং বিজেপি বিধায়ক জনার্দন রেড্ডির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ইতালির দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী হওয়ায় মেলোনিকে মোদির অভিনন্দন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ইতালির যুদ্ধ-পরবর্তী ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রী পদে থাকার নজির গড়ায় ইতালির প্রধানমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগোর বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর একটি খুঁটির সঙ্গে ধাক্কা লাগল…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top