News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ১৩২ কেভি করিমগঞ্জ গ্রিড সাব-স্টেশনে মেরামতির জন্য রবিবার চার ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ
Image

১৩২ কেভি করিমগঞ্জ গ্রিড সাব-স্টেশনে মেরামতির জন্য রবিবার চার ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যুৎ সরবরাহ

করিমগঞ্জ (অসম), ৬ জানুয়ারি (হি.স.) : ১৩২ কেভি করিমগঞ্জ গ্রিড সাবস্টেশনের (এইজিসিএল) প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ ও অন্যান্য জরুরি মেরামতির জন্য আগামী ৮ জানুয়ারি, রবিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এই সাবস্টেশন থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এইজিসিএল করিমগঞ্জ ১৩২ কেভি সাবস্টেশনের রেসিডেন্ট ইঞ্জিনিয়ার এক বিজ্ঞপ্তিতে এ খবর জানিয়েছেন। তিনি জানান, এই সাবস্টেশনে প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ ও অন্যান্য জরুরি মেরামতির জন্য রবিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে এই সময়সীমায় এইজিসিএল-এর পাঁচগ্রাম ও দুল্লভছড়া ১৩২ কেভি গ্রিড সাবস্টেশন, এপিডিসিএল সাবস্টেশন বিদ্যুৎ সরবরাহ করবে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, প্রত্যেক গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করতে এইজিসিএল কর্তৃপক্ষ সচেষ্ট এবং এতে জনগণের সহযোগিতা কামনা করা হচ্ছে।

Releated Posts

লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ উদ্ধার, অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা: মণিপুরের ডিজিপি

ইম্ফল, ১৪ জুন (আইএএনএস): মণিপুরে জাতিগত সংঘর্ষের সময় লুট হওয়া অস্ত্রের প্রায় ৭০ শতাংশ ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে…

ByByNews Desk Jun 14, 2026

অসমের চার ঐতিহ্যবাহী পণ্য পেল জিআই স্বীকৃতি, গ্রামীণ জীবিকা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন দিগন্ত

গুয়াহাটি, ১৪ জুন (আইএএনএস): অসমের চারটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক ও হস্তশিল্পজাত পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি লাভ করেছে। ভারতের…

ByByNews Desk Jun 14, 2026

মণিপুরে জঙ্গি দমন অভিযানে ৬ জন গ্রেফতার, বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

ইম্ফল, ১৩ জুন (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক অভিযানে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তিন সদস্য-সহ মোট ছয়জনকে গ্রেফতার করা…

ByByNews Desk Jun 13, 2026

অবৈধ অনুপ্রবেশ রুখতে আধার নিয়মে কড়াকড়ি, ১৮ বছরের ঊর্ধ্বে নতুন আবেদনকারীদের জন্য বিশেষ যাচাই চালু অসমে

গুয়াহাটি, ১৩ জুন (আইএএনএস): অবৈধ অনুপ্রবেশকারীদের আধার কার্ড সংগ্রহের পথ রুখতে বড় সিদ্ধান্ত নিল অসম সরকার। শনিবার রাজ্য…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top