News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কৈলাসহরে রক্তদান শিবির সামাজিক সংস্থার উদ্যোগে
Image

কৈলাসহরে রক্তদান শিবির সামাজিক সংস্থার উদ্যোগে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী৷৷ বুধবার ঊনকোটি জেলার কৈলাসহরে আশ্রয় সামাজিক সংস্থার উদ্যোগে সংহতি মেলা প্রাঙ্গণে  অষ্টম  দিনে প্রতি বছরের ন্যায় এবারও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷  এই রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলে মোট  ২১ জন  রক্ত দান করেছেন৷ মেলায় দোকান নিয়ে আসা ব্যবসায়ী পুরুষ মহিলা এবং স্বেচ্ছাসেবী সহ সকল অংশের মানুষ এই রক্তদান শিবিরে রক্ত দান করতে এগিয়ে আসেন বলে জানিয়েছেন আশ্রয় সামাজিক সংস্থার সম্পাদক চন্দ্রশেখর সিনহা৷ তিনি আরো জানান সামাজিক কর্মসূচির অঙ্গ হিসেবেই এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে৷ আগামী দিনেও সংহতি মেলাকে কেন্দ্র করে এ ধরনের রক্তদান শিবির সংঘটিত করা হবে বলে তিনি জানান৷

Releated Posts

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে সরব প্রতিমা ভৌমিক, এক বছরের মধ্যে সংস্কারের আশ্বাস এনএইচডিআইসিএল -এর

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যের বিভিন্ন জাতীয় সড়কের বেহাল অবস্থা নিয়ে যখন জনমনে উদ্বেগ বাড়ছে। আজ তিনি জাতীয় সড়ক…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

কয়েক যুগ ধরে বেহাল রাস্তা ও বেইলি ব্রিজ, দুর্ভোগে এলাকাবাসী; দ্রুত সংস্কারের দাবি

আগরতলা, ২৮ জুলাই: মোহনপুর মহকুমার বামুটিয়া ব্লকের পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত নোয়াগাঁও থেকে তালতলা…

ByByReshmi Debnath Jul 28, 2026

উপরাষ্ট্রপতি সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সাংসদ রাজীব ভট্টাচার্যের

আগরতলা, ২৮ জুলাই: ভারতের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান সি. পি. রাধাকৃষ্ণনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Jul 28, 2026
Scroll to Top