News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ব্রাউন সুগার সহ নেশা কারবারী আটক বিশ্রামগঞ্জে
Image

ব্রাউন সুগার সহ নেশা কারবারী আটক বিশ্রামগঞ্জে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী৷৷  বিপুল পরিমাণ ব্রাউন সুগার, নগদ অর্থ ও বাইক সহ বিশ্রামগঞ্জ থানার পুলিশের হাতে আটক এক নেশা কারবারি৷ বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টে তাকে আটক করা হয়৷ জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ, সেকেন্ড ওসি রাজু বৈদ্য বিশ্রামগঞ্জ থানার নাকা পয়েন্টের সামনে ওত পেটে বসে৷ এবং বিশ্রামগঞ্জের রামকৃষ্ণ পল্লী এলাকার বাসিন্দা কাজল মিয়াকে আটক করে৷ তার কাছ থেকে উদ্ধার হয় ১৪০ টি ব্রাউন সুগারের কৌটা, নগদ ১৪ হাজার ৫০০ টাকা ও একটি মোবাইল৷ সাথে সাথে তাকে গ্রেপ্তার করা হয়৷ বিশ্রামগঞ্জ থানার ওসি জানান ধৃত কাজল মিয়ার বিরুদ্ধে ঞ্ছঙ্গঞ্ঝছ  ধারায় মামলা গ্রহণ করা হবে৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাকে আদালতে সোপর্দ করবে পুলিশ৷

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top