News Flash

  • Home
  • প্রধান খবর
  • আজ সন্ধ্যায় পালিতে ১৮তম জাতীয় জাম্বুরির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি
Image

আজ সন্ধ্যায় পালিতে ১৮তম জাতীয় জাম্বুরির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

পালি (রাজস্থান), ৪ জানুয়ারি (হি.স.): বুধবার সন্ধ্যায় রোহাতের কাছে নিম্বলি ব্রাহ্মণে ১৮ তম জাতীয় জাম্বুরির উদ্বোধন করবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু । বিকেল চারটায় তিনি এখানে পৌঁছাবেন। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট ও তাঁর মন্ত্রী পরিষদের একাধিক সদস্য।

আজ ৪ থেকে ১০ জানুয়ারি পর্যন্ত চলা এই জাম্বুরিতে ৩৫ হাজার স্কাউট ও গাইড অংশ নিচ্ছে। ৪০০ জন বিদেশী অংশগ্রহণকারীও এই জাম্বুরিতে অংশ নিতে পৌঁছেছেন। জাতীয় জাম্বুরীতে অংশ নিতে দেশের বিভিন্ন রাজ্য থেকে ১৪ হাজার স্কাউট গাইড এসেছে।
রাজ্যের স্কাউটস অ্যান্ড গাইডস কমিশনার নিরঞ্জন আর্য জানিয়েছেন, সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির উপস্থিতিতে বিমান বাহিনীর সূর্য কিরণ বিমান তাদের পারফরম্যান্স দেখাবে। ১৮ তম জাতীয় ভারত স্কাউট গাইড জাম্বুরীর এই অনুষ্ঠানটি যোধপুর বিভাগের পালি জেলার জাতীয় সড়ক ৬২-এ অবস্থিত রোহাতের নিম্বলি ব্রাহ্মণ গ্রামে আয়োজিত হচ্ছে।

২২০ হেক্টর বিস্তীর্ণ মাঠে ৩৫২০টি তাঁবু স্থাপন করা হয়েছে। জাম্বুরীতে স্কাউট গাইডদের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য আখড়াটি নির্মাণ করা হয়েছে। এতে ৩৫ হাজার মানুষের বসার ব্যবস্থা রয়েছে। এর আগে ১৯৫৬ সালে রাজস্থানে জয়পুরে ২৭ থেকে ৩১ ডিসেম্বর জাম্বুরির আয়োজন করা হয়েছিল। এখন ৬৭ বছর পর রাজস্থান আবার ১৮ তম জাতীয় ভারত স্কাউট গাইড জাম্বুরি আয়োজন করার সুযোগ পেয়েছে। এ জন্য সরকার ২৫ কোটি টাকা বাজেট দিয়েছে। জাম্বুরির থিম হল ‘শান্তিপ পথে অগ্রগতি’।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top