News Flash

  • Home
  • দেশ
  • নির্বাচনে ৪০০ আসন নিয়ে আবার দেশের ক্ষমতায় ফিরবেন মোদী, দাবি শুভেন্দুর
Image

নির্বাচনে ৪০০ আসন নিয়ে আবার দেশের ক্ষমতায় ফিরবেন মোদী, দাবি শুভেন্দুর

পূর্ব মেদিনীপুর, ২ জানুয়ারি (হি. স.) : ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৪০০ আসন নিয়ে আবার দেশের ক্ষমতায় ফিরবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার তমলুক সাংগঠনিক জেলার ভগবানপুর ১ উত্তর মণ্ডলের কর্মী সম্মেলনে এই মন্তব্য করেন শুভেন্দু অধিকারী।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ও তমুলক লোকসভা কেন্দ্র মোদীর হাতে তুলে দেওয়ার অঙ্গীকার করেন শুভেন্দু। তিনি বলেন, “মোদীজির কোনও বিকল্প নেই।তিনি বিশ্বনেতা। ওঁকে আমরা কাঁথি ও তমলুক লোকসভা উপহার দেব। সেটা করতে হলে আগে পঞ্চায়েত জিততে হবে। জনসংযোগ গড়তে হবে। জনসংযোগ তৈরি করুন।বুথ বৈঠক করুন।চাটাই সভা করুন।”

এদিনের কর্মী সম্মেলনের মঞ্চ থেকে পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে তৃণমূলকে উৎখাত রাজ্যে রাষ্ট্রবাদী ‘ডবল ইঞ্জিন’ সরকার গড়ার অঙ্গীকার করেন নন্দীগ্রামের বিধায়ক। তিনি বলেন, “তৃণমূলের চোরেদের সাফাই করতে হবে। বড় চোর ডাকাতদের ডিসেম্বরে সাফাই করতে পারিনি। তবে এর মধ্যে করব। বড় ডাকাতদের আমরা তুলবো। ছোট ডাকাতদের আপনারা একদম গোড়া থেকে তুলে ফেলবেন। সব গ্রাম থেকে চোরদের তাড়াতে হবে। চোরেদের তাড়িয়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী ডবল ইঞ্জিন সরকার তৈরি হবে। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে, হেমন্ত বিশ্ব শর্মা অসমে যেমন দেশ বিরোধী, মানুষের ওপর অত্যাচারকারী, মহিলা নির্যাতনকারী শক্তিকে যেমন সাফ করছেন, আমরাও পশ্চিমবঙ্গকে সাফ করব”।

Releated Posts

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ অগ্নিমিত্রা পালের, বুলেটপ্রুফ জ্যাকেট ও জ্যামার-যুক্ত কনভয় ব্যবহারের আবেদন

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর এক সহযোগী গ্রেফতার হওয়ার ঘটনার প্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তা…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ‘জিআই অ্যান্ড বিয়ন্ড ২.০’ শীর্ষ সম্মেলন, প্রদর্শিত হবে ভারতের জিআই-স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃত হস্ততাঁত ও হস্তশিল্প পণ্যের প্রচার এবং দেশীয় ও আন্তর্জাতিক…

ByByNews Desk Aug 2, 2026

কিরোরি মাল কলেজের নবীনদের কৌতূহলী ও স্বাধীনচেতা হওয়ার আহ্বান দিলেন দিল্লির উপরাজ্যপাল টি. এস. সন্ধু

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয়ের কিরোরি মাল কলেজের ‘ফ্রেশার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম ২০২৬’-এ নবাগত পড়ুয়াদের উদ্দেশে বৌদ্ধিক কৌতূহল,…

ByByNews Desk Aug 2, 2026

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে প্রাক্তন সাংসদ অশোক সিদ্ধার্থকে ফের বহিষ্কার করলেন মায়াবতী

লখনউ, ২ আগস্ট (আইএএনএস): দলবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী রবিবার প্রাক্তন সাংসদ…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top