News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘চুরি করতে হবে কেন’, কর্মিসভার মঞ্চ থেকে দুর্নীতির প্রশ্নে ফের সওয়াল মমতার
Image

‘চুরি করতে হবে কেন’, কর্মিসভার মঞ্চ থেকে দুর্নীতির প্রশ্নে ফের সওয়াল মমতার

কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.) : “বলুন না, চুরি কেন করতে হবে?’ সোমবার কর্মিসভার মঞ্চে দাঁড়িয়ে দলীয় কর্মীনেতাদের কাছে এই প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এক দিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রশ্নে তোলপাড় রাজ্য। আর অন্যদিকে, কয়লা পাচার কাণ্ডে একাধিকবার অভিষেক-রুজিরাকে তলব। বাদ যাননি, তৃণমূলনেত্রীর প্রিয় অনুব্রতও। দুর্নীতির অভিযোগে বারবার বিরোধীদের তোপের মুখে পড়তে হয়েছে তৃণমূলকে। এসএসসি দুর্নীতি কাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর থেকে তৃণমূলের বিরুদ্ধে বারবারই দুর্নীতির অস্ত্রে শান দিতে দেখা যায় বিজেপি-কে। এমনকি, সূত্রের খবর, ভোটের আগেও গ্রামে গঞ্জে গিয়ে এই দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করেই পঞ্চায়েতের প্রচার চালাতে চায় বিজেপি। এরমধ্যেই এমন মন্তব্য মমতার।

এমন পরিস্থিতিতে নজরুল মঞ্চের কর্মিসভায় বক্তৃতা করার সময় তৃণমূলুনেত্রীকে বলতে শোনা যায়, “চুরি কেন করতে হবে? আমি ৭ বার সাংসদ ছিলাম। ১ লক্ষ টাকার বেশি পেনশন হয়ে গিয়েছে। আর মুখ্যমন্ত্রী হিসাবেও সব কিছু মিলিয়ে দেড় লক্ষ টাকা পেতে পারি। এবার এক লক্ষ আর দেড় লক্ষ করে ১১ বছরের হিসাব করুন। আমি এক পয়সাও নিইনি। আমি বইয়ের রয়্যালটি পাই। আমি গানের সিডি থেকে টাকা পাই।”

Releated Posts

পুঞ্চে সন্দেহভাজন পাকিস্তানি ড্রোন, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২৯ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখা (এলওসি) সংলগ্ন এলাকায় সন্দেহভাজন পাকিস্তানি ড্রোনের গতিবিধি নজরে…

ByByNews Desk Aug 29, 2026

‘ওড়িশার জন্য কালো দিন’: এমএমডিআর সংশোধনী বিল নিয়ে বিজেপি সাংসদদের নিশানা নবীন পট্টনায়কের

ভুবনেশ্বর, ২৯ আগস্ট (আইএএনএস): লোকসভায় খনি ও খনিজ (উন্নয়ন ও নিয়ন্ত্রণ) সংশোধনী বিল, ২০২৬ পাশ হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Aug 29, 2026

মুম্বইয়ে মাদক পাচারচক্রের হদিস, ৫৪৭ গ্রাম কোকেন উদ্ধার, গ্রেফতার দুই বিদেশি

মুম্বই, ২৯ আগস্ট (আইএএনএস): মুম্বইয়ে একটি মাদক পাচারচক্রের সন্ধান পেয়ে ৫৪৭ গ্রাম কোকেন/মেথাকোয়ালোন উদ্ধার করেছে ডিরেক্টরেট অব রেভিনিউ…

ByByNews Desk Aug 29, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘দেশবিরোধী মানসিকতা’ তৈরি করেছে প্রথমে বাম ও পরে তৃণমূল: মুখ্যমন্ত্রী অধিকারী

কলকাতা, ২৮ আগস্ট (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো উৎকর্ষের শিক্ষা প্রতিষ্ঠানে প্রথমে বামফ্রন্ট এবং পরে তৃণমূল কংগ্রেস ‘দেশবিরোধী মানসিকতা’…

ByBySandeep Biswas Aug 28, 2026
Scroll to Top