News Flash

  • Home
  • দিনের খবর
  • ভেটুরিয়ায় প্রহৃত বিজেপি কর্মীদের পাশে থাকার আশ্বাস দলীয় নেতৃত্বের
Image

ভেটুরিয়ায় প্রহৃত বিজেপি কর্মীদের পাশে থাকার আশ্বাস দলীয় নেতৃত্বের

কলকাতা, ২৪ ডিসেম্বর (হি. স.) : নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতি নির্বাচনে তৃণমূল কর্মীদের হাতে বিজেপি-র বেশ ক’জন আক্রান্ত হয়েছেন। শনিবার এই অভিযোগ করে বিজেপি-র তরফে জানানো হয়েছে, প্রহৃত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতায় চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে একজনকে।

বিজেপি-র তরফে জানানো হয়, দলের কার্যকর্তা সৌরভ দাস, বিজন দাস ও গৌতম দাসের সঙ্গে তমলুকের বেসরকারি নার্সিং হোমে দেখা করে পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকলের সাথে কথা বলে তাদের শারীরিক পরিস্থিতির খোঁজ নিয়েছেন। আহত সৌরভ দাসকে চিকিৎসকের পরামর্শ মেনে কলকাতায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে। আশ্বাস দেওয়া হয়েছে সবরকম ভাবে দলের তরফে তাঁদের পাশে থাকার। প্রসঙ্গত, অতি সম্প্রতি ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচনে পরাজিত হয়েছে বিজেপি। ১২টি আসনের প্রতিটিতেই জিতেছে তৃণমূল। দু’পক্ষের মধ্যে ব্যাপক মারামারির অভিযোগও উঠেছে।

Releated Posts

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top