News Flash

  • Home
  • খেলা
  •  ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভারতীয় বিদ্যাভবনে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন
Image

 ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভারতীয় বিদ্যাভবনে বার্ষিক ক্রীড়ানুষ্ঠান সম্পন্ন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ ডিসেম্বর।। রাজধানীর ভবনস্ ত্রিপুরা বিদ্যামন্দিরে শণিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্টানের সূচনা হয়। এর আগে মার্চপাস্টে অংশ নেয় ছাত্রছাত্রীরা। মশাল নিয়ে মাঠ প্রদক্ষিণ হয়। স্কুলের সঙ্গীত পরিবেশনের পর স্বাগত ভাষন দেন অধ্যক্ষা স্বপ্না সোম। পরে বক্তব্য রাখেন রাজ্য সরকারের মুখ্য বন সংরক্ষক রামেশ্বর দাস, রাজ্য পুলিশের সহকারী আইজি কৃষ্ণেন্দু চক্রবর্তী, ভবনসের চেয়ারম্যান দেবাশীষ চক্রবর্তী, অধিকর্তা জি ভি সুব্রামনিয়ান। ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন প্রধাণ শিক্ষিকা পম্পি মজুমদার। শান্তির দূত সাদা পায়রা উড়িয়ে দেন বিশেষ অতিথি ত্রিপুরা ক্রীড়া পর্ষদের যুগ্ম সচিব সরযূ চক্রবর্তী ও টিসিএ’র সহ-সভাপতি তিমির চন্দ। শপথ বাক্য পাঠ করে স্কুলের হেড গার্ল মৃত্তিকা ভট্টাচার্য। এই অনুষ্ঠানে ভবনসের ক্রিকেট দলের খেলোয়াড়দের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সবশেষে যোগা প্রদর্শন, পিটি, ভারতীয়ম সহ নৃত্যানুষ্ঠান হয়। পরে বিভিন্ন বিভাগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের পুরষ্কার তুলে দেয়া হয়।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top