গুলি চালিয়ে টরন্টোয় হত্যা পাঁচজনকে

টরন্টো, ১৯ ডিসেম্বর (হি. স.) : রবিবার গভীর রাতে কানাডার টরন্টোতে এক ব্যক্তি নির্বিচারে গুলি চালিয়ে পাঁচজনকে হত্যা করেছে। ইয়র্ক অঞ্চলের পুলিশ প্রধান জেমস ম্যাকসুইন এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে ওই বন্দুকধারী ব্যক্তির ।

ম্যাকসুইন বলেছেন, গুলিতে আহত হয়েছেন আরও একজন। তিনি হাসপাতালে ভর্তি আছেন। প্রসঙ্গত, এর আগেও কানাডায় এ ধরনের ঘটনা ঘটেছে। চলতি বছরের অক্টোবরে কর্তব্যরত অবস্থায় দুই পুলিশ কর্মীকে গুলি করে হত্যা হয়। এর আগে জুলাই মাসে ভ্যাঙ্কুভারে গুলিবিদ্ধ হয়ে দুজন নিহত হন।