News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা : গভীর রাতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন, পুলিশি তৎপরতায় গ্রেফতার স্বামী
Image

ত্রিপুরা : গভীর রাতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন, পুলিশি তৎপরতায় গ্রেফতার স্বামী

আমবাসা(ত্রিপুরা), ১৭ ডিসেম্বর(হি. স.) : গভীর রাতে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে খুন করলেন স্বামী। তবে পুলিশি তৎপরতায় ১২ ঘন্টার মধ্যে স্ত্রী হন্তারককে জালে তোলা সম্ভব হয়েছে। শনিবার ভোর রাতে ধলাই জেলায় কমলপুর মহকুমার লাম্বুছড়ায় ওই নৃশংস ঘটনায় জনমনে তীব্র চঞ্চল্য ছড়িয়েছে।

নিজ ঘরেই বিছানায় রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয়েছেন কমলপুর থানাধীন লাম্বুছড়া শ্রীরামপুর এলাকার বাসিন্দা মণিকা দেববর্মা(২৯)। আজ শনিবার সকালে তাঁর সন্তানরা ঘুম থেকে উঠে মাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পরে থাকতে দেখে প্রতিবেশীদের খবর দেয়। এদিকে, মহিলার স্বামী অনিল দেববর্মা(৪৫)-কে খুঁজে পাওয়া যাচ্ছিল না।

পুলিশ জানিয়েছে, প্রতিবেশীরা ওই মহিলাকে রক্তাক্ত অবস্থায় কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যান। কিন্তু, কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত বলে ঘোষণা দেন। খবর পেয়ে পুলিশ হাসপাতালে ছুটে গেছে এবং মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে।ওই নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক শংকর চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশ তদন্তে নেমে আজ দুপুর একটা নাগাদ অভিযুক্ত স্বামী অনিল দেববর্মাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পুলিশ জানিয়েছে, স্ত্রীকে খুন করেছে বলে অনিল স্বীকারোক্তি দিয়েছে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top