News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারতে ঢোকার চেষ্টা, বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি চোরাচালানকারীর
Image

ভারতে ঢোকার চেষ্টা, বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি চোরাচালানকারীর

নয়ারহাট, ১৫ ডিসেম্বর (হি.স.) : কোচবিহার সীমান্ত থেকে ভারতে ঢোকার চেষ্টা। বিএসএফের গুলিতে মৃত্যু হল এক বাংলাদেশি চোরাচালানকারীর। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বুধবার মধ্যরাতে জেলার মাথাভাঙ্গা -১ ব্লকের বৈরাগীরহাট গ্রাম পঞ্চায়েতের ভারত-বাংলাদেশ সীমান্তের চোঙ্গারখাতায়। মৃত ব্যক্তির নাম জানা যায়নি।

মাথাভাঙ্গা থানার পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সাড়ে তিনটা নাগাদ একদল দুষ্কৃতী বাংলাদেশ থেকে কাঁটাতারের বেড়া পেড়িয়ে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফ বাধা দেয়। দুষ্কৃতীরা বিএসএফের ওপর হামলা চালালে বিএসএফ আত্মরক্ষায় তিন রাউন্ড গুলি চালায়। বিএসএফের ছোড়া গুলিতে মৃত্যু হয় এক চোরাচালানকারীর। বৃহস্পতিবার মাথাভাঙ্গা থানার আইসি ভাস্কর প্রধান ও মাথাভাঙ্গা মহাকুমা পুলিশ আধিকারিক সুরজিৎ মণ্ডল ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। জানা গিয়েছে, মৃতের কাছ থেকে দুটি সিম সহ একটি মোবাইল উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।-

Releated Posts

সিইসি-বিরোধী আন্দোলনে ‘সিজেপি’র সঙ্গে সমন্বয়ের উদ্যোগ, নতুন মাত্রা বিরোধী শিবিরে

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নতুন মাত্রা পেতে চলেছে। সংসদে অভিশংসন…

ByByNews Desk Oct 3, 2026

২০২১-এর নন্দীগ্রাম প্রচারে মমতার পায়ে কোনও ফ্র্যাকচার হয়নি: শুভেন্দু অধিকারী

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): ২০২১ সালের বিধানসভা নির্বাচনের প্রচারে নন্দীগ্রামে তাঁর পায়ে চোট লাগার পর ফ্র্যাকচার হয়েছিল বলে…

ByByNews Desk Oct 3, 2026

বাড়িতে আগুন, গুরুতর দগ্ধ বাংলার বিধায়ক বায়রন বিশ্বাস

কলকাতা, ৩ অক্টোবর (আইএএনএস): মুর্শিদাবাদের ধুলিয়ানে নিজের বাড়িতে আগুন লেগে গুরুতর দগ্ধ হলেন পশ্চিমবঙ্গের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের বিধায়ক…

ByByNews Desk Oct 3, 2026

সিইসি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভ: দিল্লিতে তিনটি এফআইআর

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন বা এসআইআর নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top